বিনোদন

Yashrat: মেঘলা দিনে যশের সঙ্গে কফি খেতে খেতে বৃষ্টিভেজা শহর দেখছেন নতুন মাম্মা নুসরত

হাজার ট্রোল হাজার অপমান সহ্য করে পুরুষতান্ত্রিক সমাজের বিরোধিতা করে সব কিছুকে উপেক্ষা করে বৃহস্পতিবার পার্ক স্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানেরজন্ম দিয়েছেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান। নিজের ব্যাক্তিগত সম্পর্কের টানপোড়েন থেকে শুরু করে অন্তঃসত্ত্বার খবর প্রকাশ্যে আসতেই নুসরতকে নানান নীতি পুলিশের রোষে পড়তে হয়। সকলের প্রশ্ন সদ্যজাতের বাবা কে? বারবার এই প্রশ্ন ঘুরছে। তবে অভিনেত্রী নিজের পরিচয়ে বড় কর‍তে চান। এমনকি হাসপাতালে ভর্তি থেকে ছেলের যাবতীয় ফর্মে নিজের নাম জুড়েছেন অভিনেত্রী।

গর্ভবতী হওয়ার পর থেকে শত ঝড় ঝাপটা এলেও একাই সামলেছেন। অবশ্য অভিনেত্রী নিজের জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে সর্বদা পাশে পেয়েছেন নিজের চর্চিত প্রেমিক অভিনেতা যশকে। প্রেগনেন্সি পিরিয়ড থেকে সন্তানের জন্মের সময় পর্যন্ত নুসরতের পাশে থেকেছেন যশ। যশের হাত ধরেই বুধবার রাতে হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী। সি-সেকশনের সময়ও নুসরতের পাশেই ছিলেন তিনি। এমনকি নবজাতকের নাম নিজের প্রেমিকের নামের সাথে মিল রেখেই রেখেছেন অভিনেত্রী। ছেলেকে ভালোবেসে নাম দিয়েছেন ঈশান। ঈশানকে নিয়ে এখন নুসরতের দিন রাত্রি কেটে যাচ্ছে।

সদ্য মা হয়েছেন, আপাতত ৪ দিনের ঈশানকে সঙ্গে নিয়ে পার্কস্ট্রিটের বেসরকারি হাসপাতালের কেবিন-ই হল নুসরতে ঠিকানা। রবিবারই হাসপাতাল সূত্র থেকে জানানো হয়, এখনই ছুটি দেওয়া হচ্ছে না মা আর ছেলেক্ব অভিনেত্রীকে। আরো দুদিন ছেলেকে নিয়ে হাসপাতালেই থাকতে হবে সাংসদ, অভিনেত্রীকে। আগামী মঙ্গলবার বাড়ি ফিরতে পারেন নুসরত।  তবে হাসপাতালে থাকতে হলেও এই দুজনকে সঙ্গ দিচ্ছেন যশ। আর বৃষ্টিভেজা শহরে হাসপাতালের রুমে মনসুন উপভোগ করছেন নতুন মাম্মা। পছন্দের ব্ল্যাক কফি নিয়ে মেঘলা বর্ষামুখর দুপুরে কাচের জানলা দিয়ে শহর দেখছেন নুসরত আর যশ। ইনস্টাগ্রাম স্টোরি দিয়ে নতুন মা নিজেই আভাস দিলেন।

অভিনেত্রীর ইন্সটাগ্রাম স্টোরিতে দেখা যাচ্ছে, একটি কাচের বড় জানলার রাখা আছে দু’টি কাপ। তার সঙ্গেই লেখা ‘বৃষ্টি, কফি এবং আরও বেশি কিছু।’ অন্যদিকে যশ ও নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে এই একই জায়গা থেকে একটি কাপের ছবি দিয়ে অনুরাগীদের ‘সুপ্রভাত’ জানালেন। নুসরতের স্টোরির ছবিতে যে দু’টি কাপ দেখা যাচ্ছে, সেই দুটি কাপের মধ্যে একটি কাপ যশের তা অভিনেত্রীর স্টোরিতে দেখা গিয়েছিল। সুতরাং এই দুই ছবি দেখ্ব বুঝে নিতে অসুবিধা হয় না যে বৃষ্টির দিনে একসঙ্গে রয়েছেন ‘যশরত’। এর থেকে বোঝা যাচ্ছে প্রেমিক যশ তাঁর প্রেমিকার সবসময় খেয়াল রাখছেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026