বিনোদন

‘প্ল্যান ছিল চুপিচুপি শেষ করে দেবার’, জটিল অস্ত্রোপচারের পর বাড়ি ফিরে চিকিৎসকদের ধন্যবাদ জানালেন গৌরব রায় চৌধুরী

বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেতার মধ্যে একজন গৌরব রায় চৌধুরীর। বিগত বেশ কিছুদিন ধরেই নানান অসুখে ভুগছেন অভিনেতা।গত জুন মাসেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন ওগো নিরুপমা ধারাবাহিকের আবির। হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা। টেস্ট করে জানা গিয়েছিল বোন টিউমারে আক্রান্ত হয়েছেন গৌরব রায়চৌধুরী। কি করে আক্রান্ত হন অভিনেতা? গৌরব এক সাক্ষাৎকারে জানান, মাসকয়েক আগে জিম করতে গিয়ে তিনি কনুইতে ব্যথা অনুভব করেছিলেন। পরবর্তী সময়ে ডান হাতের কনুইতে বোন টিউমার ধরা পড়েছে তাঁর।

আর সেই টিউমার অস্ত্রোপচার না করলে কমবেনা। আর সে জন্যই গত সপ্তাহে কলকাতার এক  বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন গৌরব। গত সোমবার অভিনেতার টানা ৬ বছর ধরে জটিল অস্ত্রোপচার হয় হাতের সেই টিউমারটি। অস্ত্রোপচারটা বেশ কঠিন ছিল। অভিনেত্রীর শারীরিক পরিস্থিতি নিয়ে অনেকে চিন্তায় ছিলেন। তবে অস্ত্রোপচার শেষে নিজেই অনুগামীদের নিজের হেল্থ আপডেট দিয়েছেন গৌরব। সোশ্যাল মিডিয়ায় নিজের অনুরাগীদের উদ্দেশ্যে তিনি লিখেছেন’ এই যুদ্ধে হার নিশ্চিত ছিল, হাতটার অর্ধেকের বেশি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল প্রবল। কিন্তু চিকিৎসকরা ৬ ঘন্টার যুদ্ধ চালিয়ে শেষমেষ জিতিয়ে দিল আমায়, আর আমার হাতটাকে। ধন্যবাদ দিলেও বোধহয় কম বলা হয়ে যাবে। তবুও ধন্যবাদ চিকিৎসকদের।’

এখন অভিনেতা বিশ্রামেই আছেন। সম্প্রতি অভিনেতা নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেক্ব হাসপাতালের ডাক্তারদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানিয়ে এক খোলা চিঠি লিখলেন নিজের ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন গৌরব। যেখানে প্রথমেই তিনি বলেছেন, ‘ডঃ গৌরব নন্দী ওই যে বললাম ধন্যবাদ তও বোধহয় কম হয়ে যাবে। বিগত ২ বছর ধরে অদ্ভুতভাবে লুকিয়ে ছিল টিউমার। যেটা নীরবে শেষ করার প্ল্যান করছিল, কিন্তু আপনি ও আপনার টিমের সকলে রুখে দিয়েছেন সেটা’।

এরপর অভিনেতা আরো জানান, ‘জানি আমার মত লক্ষ কোটি মানুষের আপনারা রোজ এভাবেই জীবন দান করেন। আমি মার্ভেলস ইউনিভার্সের ফ্যান তবে বাস্তবে ডাক্তার ইউনিভার্সকেই বেশি বিশ্বাস করি। কিছুদিনের বিশ্রাম নিয়েই হয়তো রিল লাইফে ফিরব। আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন’। শেষে ডাক্তার সহ হাসপাতাল ও তাদের বেশ কিছু স্টাফদের ধন্যবাদ জানাতে ভোলেননি অভিনেতা। উল্লেখ্য, কিছুদিন আগেই চোখের ইনফেকশন নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। সেই সময় অভিনেতার জন্মদিন পড়ে। সেসময় হাসপাতালের বেডে বসেই কেটেছিলেন জন্মদিনের কেক। এরপর খানিক সুস্থ হয়েই কাজে ফিরেছিলেন ‘ওগো নিরুপমা’ ধারাবাহিকের অন্তিম পর্বের শ্যুটিং সারতে।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026