নিউজ

দেশের ৫৬টি বিধানসভা ও একটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন

নয়াদিল্লি: ইতিমধ্যেই করোনা পরিস্থিতির মধ্যে বিহারে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর এবার দেশের ৫৬টি বিধানসভা ও একটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। তবে সমস্ত ভোটগ্রহণ পর্ব হবে করোনা স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ববিধি মেনেই, এমনটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

জানা গিয়েছে, মোট দু’দফায় এই উপনির্বাচন হবে। প্রথম দফা হবে ৩ নভেম্বর। সেখানে ৫৪টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। আর দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন হবে ৭ নভেম্বর। সেখানে বিহারের একটি লোকসভা কেন্দ্র এবং মনিপুরের দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। ভোটের ফল প্রকাশ হবে আগামী ১০ নভেম্বর।

আজ, মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অতি মহামারীর মধ্যে নিরাপত্তা বাহিনী সহ একাধিক বিষয় বিচার করে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। যারা করোনায় আক্রান্ত, এমনকি যে সকল ভোটার কোয়ারেন্টাইনে রয়েছেন, তাদের ভোট দেওয়ার ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে। যে সকল রাজ্যগুলিতে উপনির্বাচন হবে সেগুলি হল ছত্রিশগড়, গুজরাট, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর তেলেঙ্গানা, ওড়িশা, হরিয়ানা, কার্নাটক, উত্তর প্রদেশ ও ঝাড়খন্ড।

তবে এই সকল রাজ্যে উপনির্বাচন হলেও পশ্চিমবঙ্গ সহ কেরল, তামিলনাড়ু ও অসমে এখনই উপনির্বাচন করা যাচ্ছে না বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। তাই তার আগে উপনির্বাচন হয়ে যাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026