নিউজ

পালটা আক্রমণ, কৃষি আইন নিয়ে বিরোধীদের বাক্যবাণে নিশানা নরেন্দ্র মোদির

কৃষি আইনের বিরোধিতা করছেন যারা তাঁরা আসলে কৃষকদেরই অপমান করছে বলে মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উত্তরাখণ্ডের বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনে বিরোধীদের বিক্ষোভের জবাব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে কৃষক, শ্রমিকদের এবং স্বাস্থ্যক্ষেত্রের জন্য একাধিক গুরুত্বপূর্ণ সংস্কার হয়েছে৷ এই সংস্কারগুলি শ্রমিক, তরুণ, মহিলা, কৃষকদের হাতে আরও ক্ষমতা দেবে৷

কিন্তু গোটা দেশ দেখছে শুধুমাত্র বিরোধিতা করার জন্য কিছু মানুষ কীভাবে এই সংস্কারের বিরোধিতা করছে৷ যে যন্ত্র এবং সরঞ্জামগুলিকে কৃষকরা পুজো করেন, তাতে আগুন লাগিয়ে আসলে তাঁদেরকেই অপমান করা হচ্ছে”। গত কাল দেশের বিস্তীর্ণ এলাকায় কৃষকরা কৃষি বিলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছেন।

কংগ্রেসের কর্মীরা ইন্ডিয়া গেটের সামনে একটি ট্রাক্টরে আগুন লাগিয়ে দেন। কৃষি বিলর বিরোধিতার জন্য সোমবার সকালে কংগ্রেস কর্মীদের একটি দল ট্রাক্টরে চেপে ইন্ডিয়া গেটের সামনে আসে। আর সেখানেই পরিস্থিতি চরমে ওঠে। দু দিন আগেই কৃষি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি, যার ফলে আইনে পরিণত হয়েছে ওই তিনটি বিল। দেশের অভ্যন্তরে চাষীদের যে বিক্ষোভের আগুন জ্বলছে তা এত সহজে নেভানো যাবে না বলে আন্দাজ করাই যায়।

এমনকি আজ কেন্দ্রের নতুন কৃষি আইন উপেক্ষা করার ডাক দিইয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। আজ কংগ্রেসের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “সোনিয়া গান্ধী দেশের কংগ্রেস শাসিত রাজ্যগুলিকে সংবিধানের ২৫৪(২) ধারা অনুযায়ী নতুন কৃষি আইন আনার চিন্তাভাবনা করতে বলেছেন যাতে কেন্দ্রের কৃষি আইন এড়িয়ে চলা যায়। রাজ্য যদি আইন তৈরি করে তাহলে কেন্দ্রীয় ৩ কৃষি আইনকে এড়িয়ে চলা যাবে। এতে মোদী সরকার দেশের কৃষকদের প্রতি যে অবিচার করেছে তা থেকে মুক্তি মিলবে”।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026