আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। চলতি বছর শেষে নতুন বছর শুরু হতেই রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাজবে। এদিকে করোনার সংক্রমণ কমার এখনও কোনও লক্ষ্মণ নেই। ভ্যাকসিনও এখনও বাজারে আসেনি। এই পরিস্থিতিতে কোভিড আবহের মধ্যেই এরাজ্যে বিধানসভা ভোট হওয়ার সম্ভাবনা প্রবল। সেকথা মাথায় রেখেই বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন।
কোভিড পরিস্থিতিতে বুথে ভোটার সংখ্যা কমানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। বুথ পিছু ভোটার সংখ্যা কমিয়ে ১৫০০ করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে।
বুথে যাতে লম্বা লাইন না পড়ে, সামাজিক দূরত্ব যাতে বজায় থাকে, সেই জন্যই এই উদ্যোগ। এই নিয়ে আলোচনার জন্য আগামী ৯ নভেম্বর সর্বদলীয় বৈঠক ডেকেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক।
প্রসঙ্গত, করোনা আবহের মধ্যে দেশে প্রথম ভোট হয়েছে বিহারে। ইতিমধ্যেই প্রথম দফার ভোট হয়ে গিয়েছে বিহারে। বাকি এখনও দুই দফা ভোট। তারপরে বছর ঘুরতেই রাজ্যে ভোটের দামামা বাজবে। তবে করোনা পরিস্থিতির মধ্যে নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জ, এমনটা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…