কলকাতা: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। আর তার আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন শুভেন্দু অধিকারী। অন্তত এমন জল্পনাই রাজ্য রাজনৈতিক মহলের আকাশে-বাতাসে ঘোরাফেরা করছে। বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ইতিমধ্যেই এ বিষয়ে জানিয়ে দিয়েছেন যে, শুভেন্দু অধিকারী চাইলে যে কোনও সময়ে গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন। তার জন্য সদা সর্বদা বিজেপির দরজা খোলা থাকবে। মুকুল রায়ও এমন ইঙ্গিত দিয়েছেন। কিন্তু প্রশ্ন হল হঠাৎ শুভেন্দু অধিকারী কেন?
সমীকরণ বলছে, মেদিনীপুরের দিকটায় জঙ্গলমহল, নন্দীগ্রাম, তমলুক এই সকল জায়গায় শুভেন্দু অধিকারীর যথেষ্ট প্রভাব রয়েছে। যা একুশের ভোটে এক্স ফ্যাক্টর হতে পারে বিজেপির কাছে, যদি শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেন। ইতিমধ্যেই তৃণমূলের অন্দরে শুভেন্দুকে নিয়ে একটা দূরত্ব তৈরি হয়েছে। আর এই দূরত্বটাকেই ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করতে চাইছে রাজ্য বিজেপি নেতৃত্ব।
ইতিমধ্যে গতকাল, রবিবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এ প্রসঙ্গে বলেছেন, ‘আমরা বড় করে দরজা খুলে রেখেছি। ওনারা যদি কাউকে পাঠান, তাহলে আমরা তাকে সাদরে গ্রহণ করব। কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব যদি বিজেপিতে এসে রাজনীতি করতে চায়, তাহলে বিজেপি তাকে সব সময় স্বাগত জানাবে।’ প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই ‘আমরা দাদার অনুগামী’ এই ব্যানারে শুভেন্দু অধিকারীকে বিভিন্ন জায়গায় সভা করতে দেখা যাচ্ছে। এমনকি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফিরহাদ হাকিমও তির্যক মন্তব্য করে চলেছেন। তাহলে কি একুশের ভোটের আগেই জোড়া ফুল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন শুভেন্দু অধিকারী। এর উত্তর দেবে সময়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…