ভারতের নাগরিক হিসাবে ভোট দানের জন্য এবং পরিচয় পত্র হিসাবে ভোটার কার্ড একটি গুরুত্বপূর্ণ প্রমাণ পত্র। সম্প্রতি ভারত সরকারের নির্দেশে ১লা সেপ্টেম্বর থেকে ভোটার কার্ড যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছিল। এবং ১৮ ই নভেম্বর এই যাচাই প্রক্রিয়ার শেষ তারিখ বলে ঘোষণা করা হয়েছিল কেন্দ্র সরকারের তরফ থেকে। তবে এখনো অনেক ভোটার এই কর্মসূচিতে নিজেদের ভোটার তথ্য যাচাই না করায় ৩০ শে নভেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানো হল ভারত সরকারের পক্ষ থেকে।
ভারত সরকারের ভোটার তথ্য যাচাই কর্মসূচি রূপায়ণের জন্য নির্বাচন কমিশন বহু পদক্ষেপ গ্রহণ করেছে। দু দফায় বৃদ্ধি হয়েছে ভোটার কার্ড সংশোধনের সময়সীমা। প্রথমে ১ লা সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সময়সীমার মধ্যে সংশোধন প্রক্রিয়া চালু হয়েছিল। কিন্তু বেশিরভাগ ভোটার এই প্রক্রিয়া থেকে বাতিল পড়ে যাওয়ার এবং পশ্চিমবঙ্গে পুজোর সময় এই কর্মসূচি অনেকটা ধাক্কা খেয়েছিল। তাই নির্বাচন কমিশন প্রথম দফায় সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করে। তবে ফের আরও এক দফায় সময়সীমা বৃদ্ধি করলো নির্বাচন কমিশন।
সূত্রের খবর ৩০ শে নভেম্বর এর মধ্যে ভোটাররা ন্যাশনাল ভোটার সার্ভিসেস পোর্টালৈর মাধ্যমে নিজেরাই বাড়িতে বসে অনলাইন এর মাধ্যমে তথ্য যাচাই করতে পারবেন। www.nvsp.in এই ওয়েবসাইটে গিয়ে ভোটারা নিজের এবং পরিবারের নাম ভোটার তালিকায় আছে কিনা যাচাই করতে পারেন।
খবর সূত্রে জানা যায় যে ১৬ ই ডিসেম্বর থেকে ১৫ ই জানুয়ারি পর্যন্ত চলবে ‘সামারি রিভিশনের ড্রাফট পাবলিকেশন’ এবং সব তথ্য সঠিক ভাবে যাচাই হলে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই প্রকাশিত হবে চূড়ান্ত ভোটের তালিকা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…