ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

পোস্ট অফিসের এই স্কীমে সাড়ে চার লক্ষ টাকা রাখলে পাঁচ বছরে হবে সাড়ে ছয় লক্ষ টাকা

বর্তমানে পোস্ট অফিসের মাসিক স্কীমে আপনি সর্বোচ্চ ৪,৫০,০০০ টাকা পর্যন্ত রাখতে পারেন। এক্ষেত্রে সুদ আমানতকারীর মাসিক আয়ের উপর ভিত্তি করে দেওয়া হয়। ৭.৬ শতাংশ হারে ৪,৫০,০০০ টাকার পাঁচ বছরে মোট সুদ হবে ১,৭১,০০০ টাকা। ৪,৫০,০০০ টাকা ডিপোজিট করে আপনি মাসিক পাবেন ১,৭১,০০০/৬০=২,৮৫০ টাকা করে। পাঁচ বছর পর পুরো টাকাটা অর্থাৎ ৪,৫০,০০০ টাকাই তুলে নেওয়া যাবে। যারা মাসিক টাকা চাননা তাদের জন্যে অন্য স্কীমও আছে পোস্ট অফিসের।

পোস্ট অফিসের নিয়ম অনুসারে, আপনি মাসিক আয় স্কীম থেকে অর্জিত সুদের পরিমাণ পোস্ট অফিসের সঞ্চয়ী অ্যাকাউন্টে জমা করতে পারেন। সেক্ষেত্রে আপনি ৪ শতাংশ সুদ পাবেন। কিন্তু পোস্ট অফিসেরই আর একটি স্কীম রেকারিং ডিপোজিটে টাকা জমা করলে ৭.২ শতাংশ হারে সুদ পেতে পারেন।

পোস্ট অফিসের নিয়ম অনুযায়ী, আপনি মাসিক আয় স্কীম থেকে অর্জিত সুদ রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে সরাসরি জমা করতে পারবেন না। তবে মাসিক আয় স্কীম থেকে সুদের পরিমাণ পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট এবং সেখান থেকে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে জমা করতে পারবেন।

তাহলে আপনি যদি ৪,৫০,০০০ টাকা মাসিক আয় স্কীমে জমা করেন তাহলে মাসিক যে সুদ পাবেন সেটা পোস্ট অফিসের নিয়ম অনুসারে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে জমা করতে পারেন। রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টের ম্যাচিউর হওয়ার সময় ৫ বছর। অর্থাৎ ২,৮৫০ টাকা করে মোট ২,৮৫০*৬০=১,৭১,০০০ টাকা আপনি ৫ বছর জমাবেন। এই ৫ বছরে এই টাকার উপর আপনি ৩৫,০০০ টাকা সুদ পাবেন। তাহলে ৫ বছরে মাসিক যায় স্কীম আর রেকারিং ডিপোজিট থেকে মোট পাবেন ৪,৫০,০০০+১,৭১,০০০+৩৫,০০০=৬,৫৬,০০০ টাকা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026