রাজ্য

রাত পেরোলেই মেগাফাইট! ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নন্দীগ্রামে

বাংলা বিধানসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। গত শনিবার প্রথম দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। এবার পালা দ্বিতীয় দফা নির্বাচনের। আগামীকাল রাজ্যের ৪ টি জেলায় ৩০ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণপর্ব চলবে। তার আগে গতকাল মঙ্গলবার দ্বিতীয় দফা নির্বাচনের সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। আর এই বিধানসভা কেন্দ্রে সম্মুখ সমরে অবতীর্ণ হচ্ছেন দুই রাজনৈতিক মহারথী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। এই বিধানসভা কেন্দ্রের নিরাপত্তা আঁটোসাটো করে দেয়া হয়েছে নির্বাচনের আগের দিন থেকে। আজ থেকেই তেখালি থেকে রেয়াপাড়া সমস্ত জায়গায় কেন্দ্রীয় বাহিনীর ছড়াছড়ি। যেখানেই চোখ যাচ্ছে সেখানেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘুরে বেড়াচ্ছে।

নির্বাচন কমিশন আগামীকাল নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের ৩৫৫ বুথে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে এবং প্রত্যেকটি বুথকে স্পর্শ কাতর বলে চিহ্নিত করেছে। সেখানে আগামীকাল সব মিলিয়ে দুই হাজার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। আজ অর্থাৎ বুধবার সকাল থেকেই কোথাও বিএসএফ আবার কোথাও সিআরপিএফদের রুটমার্চ করতে দেখা যাচ্ছে। তার মধ্যে গতকাল রাতে বয়াল এবং গোকুলনগর এর মত এলাকা থেকে বোমাবাজির খবর সামনে এলে সেখানে সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা ঘোরাফেরা করছে। এককথায় নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রকে ছোটখাটো সেনা ব্যারাক বলে মনে হচ্ছে।

অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রথম দফা নির্বাচনের পর কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গলায় সুর তুলেছিল। তাদের আচরণ নিয়ে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল জনসভা থেকে মহিলাদের উদ্দেশ্যে বলেছেন, “মাস্ক পড়ে মহিলারা ভোট দিতে যাবেন। তাহলে কেন্দ্রীয় বাহিনীর জন্য ভোট দিতে আটকাতে পারবে না।” আসলে এবার নন্দীগ্রামের মমতার জনসভাতে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাই কোনভাবেই মুখ্যমন্ত্রী মহিলা ভোটব্যাঙ্ক হারাতে চান না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026