রাজ্য

‘নন্দীগ্রামে মমতাকে হারালেই গোটা রাজ্যে পরিবর্তন আসবে’, মন্তব্য অমিত শাহের

বাংলা বিধানসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। গত শনিবার প্রথম দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। এবার পালা দ্বিতীয় দফা নির্বাচনের। আগামীকাল রাজ্যের ৪ টি জেলায় ৩০ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণপর্ব চলবে। তার আগে গতকাল মঙ্গলবার দ্বিতীয় দফা নির্বাচনের সবচেয়ে হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। সেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা শুভেন্দু অধিকারী ভোট যুদ্ধে অবতীর্ণ হবেন। হাইভোল্টেজ লড়াইয়ের আগে গতকাল নন্দীগ্রাম কেন্দ্রে প্রচার করতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর শাহ জনসভায় উপস্থিত থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ইস্যুতে গলায় সুর তুলেছেন। তিনি এদিন উপস্থিত জনতাকে বলেছেন, “রাজ্যে পরিবর্তনের রাস্তাটা খুবই সোজা। নন্দীগ্রামের মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিন। দেখবেন গোটা রাজ্যে পরিবর্তন এসেছে।”

শাহ নন্দীগ্রাম রোয়াপাড়াতে জনসভা করার পর একটি সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন। সেখানে তিনি বলেছেন, “আজকের রোড শো দেখে আমি নিশ্চিত যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী জয়লাভ করবেন। বিজেপির প্রতি মানুষের বিশ্বাস এবং তাদের ভিড় বুঝিয়ে দিচ্ছে ভোটের ফল। তবে আমি অনুরোধ জানাবো শুভেন্দুকে এত বড় ব্যবধানে জেতান যাতে ওর বিপক্ষের কেউ কিছু না বলতে পারে।” এছাড়াও তিনি এদিন রাজ্যের নারী নিরাপত্তা প্রসঙ্গ তুলে এনে তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলে বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে এখন যেখানে আছেন সেখান থেকে ৫ কিলোমিটারের মধ্যে এক বিজেপি কর্মীর স্ত্রীর শ্লীলতাহানি হয়েছে। বিজেপি কর্মীর বৃদ্ধা মাকে পিটিয়ে মারা হয়েছে। রাজ্যের নারী নিরাপত্তার হাল কীরকম তা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে।”

এছাড়াও এদিন বিজেপির কাজের খতিয়ান নন্দীগ্রামবাসির সামনে তুলে ধরেছেন অমিত শাহ। তিনি সকলকে মিলে সোনার বাংলা গড়ার আহ্বান জানিয়েছেন। তার গলাতে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শোনা গেছে। তিনি বলেছেন, “কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে সোনার বাংলা তৈরি করতে চেয়েছিলেন আজ তাই তৈরি করতে চলেছেন নরেন্দ্র মোদি। এই বাংলায় বন্ধ হবে অনুপ্রবেশ। নাগরিকত্ব দেয়া হবে সিএএর মাধ্যমে। পড়াশোনার সুযোগ বাড়বে। শিল্প প্রতিষ্ঠা হবে রাজ্যে। আন্তর্জাতিক মহলে সমাদৃত হবে বঙ্গ।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026