রাজ্য

১০ ফেব্রুয়ারির মধ্যে বুথ সংক্রান্ত তথ্যের রিপোর্ট তলব নির্বাচন কমিশনের, তাহলে কি ভোট শিয়রে?

অনেকদিন ধরে বোঝা যাচ্ছে দোরগোড়ায় চলে এসেছে বাংলা বিধানসভা নির্বাচন। হয়তো এপ্রিলের মধ্যেই রাজ্যে ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে। এমনটাই ইঙ্গিত দিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তারা রীতিমতো সবকিছু খতিয়ে দেখার জন্য বারংবার রাজ্যে আসছে এবং তাদের যাবতীয় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবার আজ অর্থাৎ মঙ্গলবার রাজ্যের বুথ গুলির অবস্থা খতিয়ে দেখার জন্য জেলাশাসক এর সাথে ভিডিও কনফারেন্সিংয়ের কথা বললেন নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।

নির্বাচন কমিশন স্থির করেছে যে এ বছরে করোনা ভাইরাস প্যানডেমিক পরিস্থিতিতে কোভিড বিধি মেনে রাজ্যে ভোট পর্ব সম্পন্ন হবে। সেই কারণে অন্যান্য বছরের তুলনায় এ বছর রাজ্যে ৩০ শতাংশ ভোট কেন্দ্র বাড়ছে। এই ৩০ শতাংশ হল প্রায় ২২ হাজার ৮৮৭ টি বুথ। চলতি বছরে রাজ্যে মোট বুথের সংখ্যা ১ লাখ ১ হাজার ৭৯০ টি। এছাড়াও চলতি বছরে বয়স্ক ও বিশেষভাবে শারীরিক অক্ষমতদের জন্য ২ হাজার ৯৫০ টি বুথ ওপর তলা থেকে নিচের তলায় নামিয়ে আনা হয়েছে। রাজ্যের সমস্ত বুথ নিচতলায় থাকবে বলে জানা যাচ্ছে। তবে ভোটের আগে বুথ প্রস্তুতির কাজ কতটা এগিয়েছে তা জানার জন্য জেলাশাসকদের সাথে কথা বলেছে মুখ্য নির্বাচন আধিকারিক।

সাধারণত রাজ্যে ভোট গ্রহণের জন্য স্কুলগুলিকে ব্যবহার করা হয়। তবে এ বছরে আম্ফান ঘূর্ণিঝড়ের পর অনেক স্কুলের বেহাল দশা হয়ে দাঁড়িয়েছে। তাই নির্বাচন কমিশনাররা অবিলম্বে সেই স্কুলগুলি সরানোর নির্দেশ দিয়েছিল। বর্তমানে জানা যাচ্ছে, প্রায় ৯০ শতাংশ স্কুলে সারাইয়ের কাজ শেষ হয়ে গিয়েছে। এছাড়াও কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে স্কুলগুলিতে স্যানিটাইজেশনের কাজ চলছে। তবে নির্বাচন কমিশন আধিকারিক জেলাশাসকদের ১০ ফেব্রুয়ারির মধ্যে বুথ প্রস্তুতি সংক্রান্ত যাবতীয় তথ্য রিপোর্ট আকারে জমা দিতে নির্দেশ দিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026