রাজ্য

মোদির অনুষ্ঠানে আমন্ত্রিত শিশির অধিকারী, দেব, দলবদলের জল্পনা তুঙ্গে

৭ই ফেব্রুয়ারি সরকারি কর্মসূচি নিয়ে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হলদিয়ার সেই অনুষ্ঠানের তালিকা এইবার আসল প্রকাশ্যে। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েকেও। একই সাথে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন গেরুয়া শিবিরের নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বাবা তথা কাথির সাংসদ শিশির অধিকারী (Shishir Adhikari)। আমন্ত্রণ জানানো হয়েছে ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকেও (Dipak Adhikari)। আমন্ত্রণপত্র প্রকাশ্যে আসার পরেই শোরগোল পড়ে গিয়েছে বাংলার রাজনীতিতে।

৭ তারিখ অর্থাৎ আগামী রবিবার হলদিয়ায় দুটি প্রকল্পের সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। একই সাথে শিলান্যাস হবে একটি নতুন প্রকল্পের। পেট্রোলিয়াম মন্ত্রক আয়োজিত এই অনুষ্ঠান পুরোপুরি অরাজনৈতিক হলেও তার তাৎপর্য অনেকটাই রাজনৈতিক মহলে। আমন্ত্রণ জানানো হয়েছে দুই মেদিনীপুরের সাংসদদেরও। অনুষ্ঠানের প্রায় এক সপ্তাহ আগেই আমন্ত্রণ জানানো হয়েছিল তমলুকের শাশক শিবিরের সাংসদ তথা ভাই দিব্যেন্দু অধিকারীকে (Divendu Adhikari)। তিনি যে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেই কথাও জানা গিয়েছে ইতিমধ্যেই। এইবারের আমন্ত্রণ তালিকে থেকে আলোড়ন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশাপাশি শিশির অধিকারী, অভিনেতা-সাংসদ দেবকেও আমন্ত্রণ জানানো হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, প্রোটোকল মেনেই রাজ্যে কেন্দ্রের কোনও অনুষ্ঠানে সাংসদদের আমন্ত্রণ জানানো হয়। সেই কারণেই পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সব সাংসদকেই তালিকায় রাখা হয়েছে। তবে দলবদলের আবহে এই পদক্ষেপ কেবলই নিয়মরক্ষার বলে মনে করছেন না রাজনৈতিক পর্যবেক্ষকরা। কারণ শাসক দলের সঙ্গে দূরত্ব বেড়েছে গোটা অধিকারী পরিবারের। শিশির অধিকারীকে একাধিক পদ থেকে সরিয়ে দিয়েছে বিজেপি। দলবদলের জল্পনা ইতিমধ্যেই উসকে দিয়েছেন দিব্যেন্দু অধিকারীও। ১০ ফেব্রুয়ারি লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করার কথা তমলুকের সাংসদের। যে খবর সামনে আসার পর জল্পনা শুরু হয়। এবার কি তাহলে সাংসদ পদে ইস্তফা দেবেন শুভেন্দুর ভাই? তার আগে মোদির অনুষ্ঠানের দিকে নজর থাকবে পুরো দেশের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026