গতকাল নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করেছেন। আর একদিন কাটতে না কাটতেই আজ থেকে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি তথা তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল এর ওপর নজরদারি শুরু করে দিল নির্বাচন কমিশন। তার প্রত্যেকটি জনসভা বা ভাষণ এবার থেকে রেকর্ড করা হবে। আজ অর্থাৎ শনিবার থেকে এই কাজ শুরু করল নির্বাচন কমিশন। আজকে কেষ্টদার বোলপুরের সবার ওপর নজরদারি চালানো হয়েছে। কমিশনের পক্ষ থেকে ২ প্রতিনিধি এসে অনুব্রত মণ্ডলের সবার ছবি তুলে নিয়ে গেছেন।
তার ওপর নজরদারি চলছে এই প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেছেন, “ওদের দেখে ভালো লাগছে। আসছে আরও আসুক। দুটো লোকে কি হবে? আমি সামনে এক কথা বলি, পিছনে তো অন্য কথা বলব, সাইডে অন্য কথা বলব। দশটা ক্যামেরা দিতে হবে ওদেরকে।” আসলে অনুব্রত মণ্ডল আজকে বোলপুরে কোয়াক ডাক্তারদের কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন। তিনি সেই সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, “যদি আমি কিছু ভুল বলে থাকি আমি জোড়হাত করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা ভগবান। আর আপনারাই আল্লাহ। যারা গ্রামীণ ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার তারা সবাই মিলে এই ভোটটা করিয়ে দেবেন।”
এছাড়াও সাংবাদিকদের মুখোমুখি হলে অনুব্রত মণ্ডল কে প্রশ্ন করা হয় যে নির্বাচন কমিশন এবার যদি তাকে নজরবন্দি জায়গায় ঘরবন্দি করে দেয় তাহলে কি হবে? সেই উত্তরে তিনি জানিয়েছেন, “আমি চোর না ডাকাত যে আমায় ঘরবন্দি করবে? যত আইন ওরা জানে, সবাই নয় দাড়িওয়ালার কাছে। আমাদের কাছে কিছু নেই।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…