একুশে বাংলা বিধানসভা নির্বাচনের ইতিমধ্যেই চতুর্থ দফা সম্পন্ন হয়েছে। আগামী পঞ্চাশ নির্বাচন ১৭ এপ্রিল বা শনিবার। কিন্তু এপ্রিল মাসের শুরু থেকেই পাল্লা দিয়ে রাজ্যে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমনের হার। চলতি বছরের শুরুতে দেশজুড়ে করোনার প্রভাব অনেকটা কমে গেলেও মার্চ মাসের শেষ থেকে গোটা দেশজুড়ে করোনার সংক্রমণ গ্রাফ ঊর্ধ্বমুখী হচ্ছে। গোটা দেশের মধ্যে মহারাষ্ট্রের সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে। তবে পশ্চিমবঙ্গেও সংক্রমণের হার লাফিয়ে বেড়েছে। ভোট পরিস্থিতিতে করোনার গগনচুম্বি গ্রাফ রীতিমতো উদ্বেগে ফেলছে রাজ্যবাসীকে।
একুশে বাংলা বিধানসভা নির্বাচনের জন্য প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূল বিজেপি ও সংযুক্ত মোর্চার নেতা কর্মীরা জনসভা ও রোড শো করছেন। সেখানে কার্যত সামাজিক দূরত্বকে তোয়াক্কা না করে হাজার হাজার মানুষ জমায়েত করছে। এর ফলে বাড়ছে করণা সংক্রমণ। তাই কিছুদিন আগে বলা হয়েছিল যে পঞ্চম দফার নির্বাচনের পর শেষ তিন দফা নির্বাচনে অর্থাৎ ২২,২৬ ও ২৯ এপ্রিলের ভোট একসাথে একদিনে করে নেবে। সম্ভবত সেই দিন ছিল ২৪ এপ্রিল। তবে গতকাল সেই জল্পনা উড়িয়ে দিল নির্বাচন কমিশন।
গতকাল নির্বাচন কমিশন রাজ্যের সমস্ত জেলাশাসক এর সাথে ভার্চুয়াল বৈঠক করে। সেই বৈঠকের পর সমস্ত জল্পনায় জল ঢেলে নির্বাচন কমিশন জানিয়েছে, “পূর্বনির্ধারিত সূচি মেনে একুশে বিধানসভা নির্বাচন সম্পন্ন হবে। আসলে শেষ মুহূর্তে এক দফায় ভোট করাতে গেলে কমিশনের আগের সমস্ত বিজ্ঞপ্তি বাতিল করতে হবে। তারপর আবার নতুন বিজ্ঞপ্তি জারি করতে হবে। তাতে অনেক সময় লেগে যেতে পারে। এছাড়া পুরো প্রক্রিয়াতে কাজের জটিলতা সৃষ্টি হতে পারে।” প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার ২৪ ঘন্টা রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল ৫৮৯২ জন যা উদ্বেগে ফেলেছে রাজ্যবাসীকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…