রাজ্য

গল্পের কোন মাথামুন্ডু নেই, বন্ধ করা হোক শ্রীময়ী, নেটদুনিয়ায় বিতর্কের ঝড়

স্টার জলসা চ্যানেল এর অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো শ্রীময়ী। বেশ কয়েক বছর ধরে শ্রীময়ী ধারাবাহিক অনেক চড়াই-উতরাই পেরিয়ে দর্শকদের মনে জায়গা করে আছে। তবে, কিছুদিন হলো দর্শকের মনে নাকি এই ধারাবাহিক নিয়ে একটু ক্ষোভ তৈরি হয়েছে। তার মূল কারণ হলো ধারাবাহিকে গল্পের গতিপথ। অনেকেই বলছেন, শ্রীময়ী ধারাবাহিক নাকি কোন মাথা মুন্ডু হীন ভাবে চলছে। গল্পে কিছু বোঝা যাচ্ছে না, গল্পটা দেখেও ভালো লাগছে না। তার সরাসরি প্রতিফলন পড়েছে ধারাবাহিকটির টিআরপি রেটিং এর উপরে।

ইন্দ্রানী হালদার অভিনীত এই ধারাবাহিক নিয়ে দর্শকদের মধ্যে অসন্তোষ রয়েছে এবং তা কিন্তু নেট মাধ্যমে একদম স্পষ্ট। প্রথম থেকেই আমরা দেখে আসছি শ্রীময়ী ধারাবাহিক এ নাম চরিত্রের অদম্য জেদ, যেকোনো কিছু পরিস্থিতিতে লড়ে নেওয়ার ক্ষমতা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও ছেলে-মেয়ের অবহেলা, স্বামীর উপেক্ষা, শাশুড়ির সাথে সমস্যা সবকিছু নিয়ে ঘুরে দাঁড়িয়েছে শ্রীময়ী। একটা সময় ছিল যখন অনেক নারী নিজেকে শ্রীময়ী সঙ্গে তুলনা করেছিলেন। কিন্তু তারাও দেখছেন, গল্পের গরু প্রায় প্রতিদিন গাছে উঠে যাচ্ছে।

ফেসবুক জাতীয় সোশ্যাল মিডিয়া প্রোফাইলে দাবি করা হচ্ছে বন্ধ হোক শ্রীময়ী ধারাবাহিক। অনেকে লিখেছেন, “গল্পের গরু গাছে উঠবে মত কথা একটা প্রচলিত রয়েছে, আর ঠিক সেই ব্যাপারটি চলছে এখন শ্রীময়ী তে।” অনেকে আবার শ্রীময়ী মেয়ে দিঠি চরিত্র নিয়ে আপত্তি জানিয়েছে। তারা লিখেছেন, “দিঠীর ডাক্তার হওয়া গোল্লায় গেল। এখন মায়ের মতোই হাঁরি ঠেলবে পরের সংসারে গিয়ে। স্টেথোস্কোপ ছেড়ে উঠোনে গোবর লেপছে। গল্পের না আছে মাথা না আছে মুন্ডু। কোথাকার গল্প কোথায় নিয়ে গেছে।”

অনেকে আবার লিখেছেন, “বাড়ির পরিবেশ কলুষিত করছে এই ধরনের সিরিয়াল।” পাশাপাশি অনেকে আবার রহিত সেন এর সঙ্গে শ্রীময়ীর মিল হোক এটা চেয়ে ছিলেন, কিন্তু ডিভোর্সের পরে আবার অনিন্দর প্রতি শ্রীময়ীর এই ভালোবাসা অনেকে আবার মেনে নিতে পারছেন না।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026