দেশ

করোনা ভাইরাসে কাবু দেশ, সাপ্তাহিক লকডাউন শুরু হচ্ছে এই রাজ্যে

করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই আছড়ে পড়েছে সারা দেশে। সারা দেশের মতোই দিল্লিতেও কিন্তু অবস্থা খুবই খারাপ। এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে এবারে রাজধানীতে সাপ্তাহিক কারফিউ জারি হতে চলেছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সম্ভবত আজকেই উপ রাজ্যপালের সঙ্গে দেখা করে কারফিউ ঘোষণা করতে পারেন।

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ একেবারে লাগামছাড়া হয়ে গিয়েছে। ১০ দিনের মধ্যে আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ। গত একদিনে নজিরবিহীনভাবে করণা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ২ লক্ষ ৭৩৯ জন।

অন্যদিকে দিল্লিতে বুধবার একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭,২৮২ জন। ১০০ জনের বেশী মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ঠিক একই রকম পরিস্থিতি মহারাষ্ট্রে। সেখানেও লাগামছাড়া ভাবে করোনাভাইরাস এর প্রভাব বেড়ে চলেছে। আর এই করোনা ভাইরাসের সংক্রমণ কমানোর জন্য মহারাষ্ট্রে ১৫ দিনের জন্য কারফিউ জারি করা হয়েছে। বুধবার রাত্রি ৮ টা থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে গোটা মহারাষ্ট্রে। এখনই লকডাউন হচ্ছে না, কিন্তু মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেছেন কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।

দেশের মুখ্যমন্ত্রী দের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক করে বলেছিলেন, “আমাদের আর লকডাউন এর প্রয়োজন নেই। আবারো কঠিন সময় আসছে। টিকা নেওয়ার পর সতর্ক থাকতে হবে। উপসর্গহীন আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। করোনা ভাইরাস মোকাবিলায় সকলকে একযোগে কাজ করতে হবে এবং পরীক্ষার সংখ্যা বাড়াতে হবে। তৈরি করতে হবে মাইক্রো কনটেইনমেন্ট জোন। করোনা কারফিউ বজায় রাখা হউক। রাত ৯ টা বা ১০ টা থেকে ভোর ৫টা কিংবা ৬টা পর্যন্ত কারফিউ চালানো হোক।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026