একুশে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে বাংলায়। ইতিমধ্যে চতুর্থ দফা নির্বাচন সম্পন্ন হয়েছে এবং আগামী শনিবার হতে চলেছে পঞ্চম দফার নির্বাচন। আজ নববর্ষের দিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে তৃণমূলের হয়ে প্রচারে ঝড় তুললেন। তিনি হুইল চেয়ারে বসেই কলকাতার রাজপথে রোড শো করেন। তার পাশে সঙ্গী হিসেবে ছিলেন অমিতাভ পত্নী জয়া বচ্চন। সমাজবাদী পার্টি নেত্রীর পরনে ছিল হলুদ শাড়ি ওমা তাই সমাজবাদী পার্টি লাল টুপি। কিন্তু আজ তার একহাত দেখা গিয়েছে মমতার হুইলচেয়ারে।
আজ অর্থাৎ বৃহস্পতিবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন জনসভায় ছিল না। বরং তিনি আজকে দুপুরবেলা বেলেঘাটা গাঁধী ভবন থেকে জোড়াসাঁকো অব্দি একটি পদযাত্রা করেন। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল দলের অনেক কর্মী সমর্থকরা। এছাড়াও এই পদযাত্রায় ছিলেন তৃণমূলের তারকা ভোট প্রচারক জয়া বচ্চন। গত ৪ এপ্রিল বাংলায় এসেছিলেন জয়া বচ্চন। তারপর তার চারদিন রাজ্যে থাকার কথা থাকলেও এখন বেশ কিছুদিন তিনি রাজ্যেই আছেন। তিনি প্রায় প্রতিদিন কলকাতায় একাধিক এলাকায় তৃণমূলের হয়ে প্রচার করছেন।
জয়া বচ্চন তৃণমূলের প্রচার করতে এসে তৃণমূল ভবনে উপস্থিত থেকে এক সাংবাদিক বৈঠকে বলেছিলেন, “আমার ধর্ম বা আমার গণতান্ত্রিক অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। আর এখানে আমি মানে আমাদের সবাইকার কথা বলছি। এখানে একমাত্র মমতাজি সবার অধিকার রক্ষার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। তারা তাকে অপছন্দ করে তাদের জন্য লজ্জা! তাদের লজ্জা পাওয়া উচিত।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…