রাজ্য

আজই পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন

বাংলা বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি পূর্ণ উদ্যমে ভোট প্রচারের উদ্দেশ্যে মাঠে নেমে পড়েছে। সরস্বতী পূজার পর ভোটের দিন ঘোষণা করার কথা থাকলেও তা হয়নি। তারপর দীর্ঘদিন জল্পনার পর আজ অর্থাৎ শুক্রবার নির্বাচন কমিশন বিকেল সাড়ে ৪ টের সময় নির্বাচনের দিনক্ষণ সম্বন্ধে বিস্তারিত জানাবেন। আজকে বিকেলে বিজ্ঞানভবনে একটি বৈঠকের পর নির্বাচন কমিশন দিনক্ষণ প্রকাশ করবে বলে সূত্রে জানা গিয়েছে। আজ পশ্চিমবঙ্গ সহ আরও ৫ রাজ্যের ভোটের দিন ঘোষণা হবে। এখন অব্দি জানা গিয়েছে যে বাংলাতে বিধানসভা নির্বাচন ৭ থেকে ৮ দফায় হতে পারে।

আজ ২৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ, অসম, পুদুচেরি, কেরল ও তামিলনাড়ুর ভোটের দিন ঘোষণা করবে। এর আগে জল্পনা চলছিল যে ভোট ঘোষণা হবে মার্চের প্রথম সপ্তাহে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগে এক জনসভায় উপস্থিত থেকে বলেছিলেন যে ৭ মার্চ ভোট হতে পারে। তার ফলে জল্পনা আরো জোরদার হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন সমস্ত জল্পনায় জল ঢেলে ফেব্রুয়ারি মাসের শেষেই ভোটের দিন ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪ টি আসনে ভোট হবে। অন্যদিকে অসম, কেরল ও তামিলনাড়ুতে যথাক্রমে ১২৬ টি, ১৪০ টি ও ২৩৪ টি আসলে নির্বাচন হবে।

গত বুধবার রাতে শহরে এসে উপস্থিত হয়েছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। তিনি বিধানসভা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে খতিয়ে দেখতে বৃহস্পতিবার সমস্ত জেলার এসপি ও ডিএমদের সাথে বৈঠক করেছেন। এছাড়াও পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে ভাগে ভাগে কি করে কেন্দ্রীয় বাহিনী পাঠানো যায় তা নির্ধারণ করেছেন তিনি। তিনি জানিয়েছেন, “কোন কোন জায়গাগুলি স্পর্শ কাতর তা আগে থাকতে বুঝে নিয়ে লোকসভা ও বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সিআরপিএফ পাঠানো হয়। ১৯৮০ সাল থেকে এই প্রক্রিয়া চলে আসছে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026