খেলা

মোতেরায় দুরন্ত ৬ হিটমেনের, ১০ উইকেটে জিতে পিঙ্ক টেস্টে ইংল্যান্ডকে উড়িয়ে দিল বিরাট বাহিনী

গুজরাট: ৬ মেরে টেস্ট (Test) জেতালেন ‘হিটম্যান’ রোহিত শর্মা (Rohit Sharma)! ব্রিটিশদের উড়িয়ে ২-১ এ এগিয়ে গেল বিরাট বাহিনী। সত্যিই ঐতিহাসিক, দেড় দিনেই জিতে গেল ভারত (India)। ৫ দিনের টেস্ট মাত্র দু দিনেই শেষ করে ফেলল ভারত। মোতেরার (Motera) আলোচিত পিচে ভারতের সামনে জয়ের জন্য টার্গেট ছিল মাত্র ৪৯ রান।

কোনও উইকেট না হারিয়েই ভারত সেই রান স্কোরবোর্ডে তুলে ফেলল। শুভমান গিল ১৫ এবং রোহিত শর্মা ২৫ রানে অপরাজিত থাকলেন। ইংল্যান্ডের ১১২ রানের জবাবে ভারতের প্রথম ইনিংস   গুটিয়ে গিয়েছিল ১৪৫ রানে। ৬.২ ওভার হাত ঘুরিয়ে ৮ রানে ৫ উইকেট পেয়েছিলেন  ইংল্যান্ড অধিনায়ক জো রুট। তাঁর কেরিয়ারে এটা সেরা বোলিং ফিগার। জ্যাক লিচ নিলেন চার উইকেট। রোহিত (৬৬) ছাড়া কেউই তেমন রান পায়নি।

ফলে প্রথম ইনিংসে কেবল ৩৩ রানেরই লিড পেল ভারত । তারপর এইনলান্দ ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসের দাঁড়াতেই পারল না । অক্ষর-অশ্বিনের দাপটে মাত্র ৮১ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ডের ইনিংস। জয়ের জন্য ভারতের মাত্র ৪৯ রান দরকার। দ্বিতীয় ইনিংসেও ৫টি উইকেট নেন অক্ষর প্যাটেল। পাশাপাশি, ৪টি উইকেট যায় অশ্বিনের দখলে। আর একটি উইকেট নেন ওয়াশিন্টন সুন্দর।

ফলে প্রথম ইনিংসে কেবল ৩৩ রানেরই লিড পেল ভারত । তারপর এইনলান্দ ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসের দাঁড়াতেই পারল না । অক্ষর-অশ্বিনের দাপটে মাত্র ৮১ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ডের ইনিংস। জয়ের জন্য ভারতের মাত্র ৪৯ রান দরকার। দ্বিতীয় ইনিংসেও ৫টি উইকেট নেন অক্ষর প্যাটেল। পাশাপাশি, ৪টি উইকেট যায় অশ্বিনের দখলে। আর একটি উইকেট নেন ওয়াশিন্টন সুন্দর।

৪টি উইকেট নিয়ে নতুন রেকর্ড করলেন রবিচন্দ্রন অশ্বিন। বিশ্বের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেটের মালিক হলেন তিনি। দ্বিতীয় ইনিংসে জোফরা আর্চারকে আউট করে মাইলস্টোনে পৌঁছন অশ্বিন। এই পরিমাণ উইকেট পেতে তাঁর ৭৭ টি টেস্ট লাগলো। অন্য ভারতীয় যারা ৪০০-র বেশি টেস্ট উইকেট পেয়েছেন তাঁরা হলেন অনিল কুম্বলে (৬১৯), কপিল দেব (৪৩৪) এবং হরভজন সিং (৪১৭)।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026