রাজ্য

বাংলায় ২ বিশেষ পর্যবেক্ষক, সংবেদনশীল কেন্দ্রে অতিরক্ত বাহিনী, জানিয়ে দিল নির্বাচন কমিশন

বাংলা সহ ৩ রাজ্য এবং ১ টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের দিন ঘোষণা করছে নির্বাচন কমিশন। শুক্রবার তথা আজ দিল্লিতে এই নিয়ে বৈঠক করেন কমিশনের আধিকারিকরা। করোনা পরিস্থিতিতে কিভাবে ভোত করানো হবে, তা নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে। তার পরে বিজ্ঞান ভবনে ৫ নম্বর ঘরে সাংবাদিক বৈঠকে ভোটের দিন ক্ষণ প্রকাশ করতে হাজির হন নির্বাচন কমিশনের আধিকারিকরা।

এইবধর বাংলায় ২৯৮, অসমে ১২৬, কেরলে ১৪০, তামিলনাড়ুতে ২৩৪ এবং কেরনে ৩০ টি আসনে ভোট হবে। করোনা পরিস্থিতিতে এই বিপুল সংখ্যাক সিটে ভোত করাতে বিশেষ সতর্কতা অবলম্বন করছে নির্বাচন কমিশন। এই বিষয়ে তারা মডেল হিসেবে রাখতে চায় বিহার নির্বাচনকে। এইদিন ভোটের দিন ক্ষণ প্রকাশিত হওয়ার সাথে সাথেই নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যাবে। সেই বিষয়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের প্রচার এবং ভাষণের দিকে কড়া নজর দেবে নির্বাচন কমিশন।

এইদিন নির্বাচন কমিশনের মুখ্য কমিশনার সুনীল আরোরা জানান,”আগের বছর করোনার প্রকোপে যে অতিমারি দেখা গিয়েছিল, তার জন্য সাধারণ মানুষের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া হবে। করোনা আবহে বিহার ভোত করানো অনেকটাই কঠিন ছিল। তা হলেও ২০২০ সালে বিহারে ৫৭.৩৮% মানুষ ভোট দেন। ৫৯.৬৯% মানুষ আসেন ভোট দিতে। করোনা কালে নির্বাচন নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হবে। ১২৬ আসনে নির্বাচন অসমে, পশ্চিমবঙ্গে ২৯৪ আসনে নির্বাচন। কেরলে ১৪০ আসনে ভোট, তামিলনাড়ুতে ২৩৪ আসনে ভোট এবং পুদুচেরিতে ৩০ আসনে নির্বাচন।সবমিলিয়ে ৮২৪ আসনে নির্বাচন। মোট ২ লক্ষ ৭০ হাজার ভোটকেন্দ্র থাকবে। বাংলায় বৃদ্ধি করা হবে ৩১% ভোট কেন্দ্র। এই বছর বাংলায় ১ লাখ ১ হাজার ৯১৬ টি ভোত কেন্দ্র থাকবে। ”

করোনা বিধির দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। এইদিন নির্বাচন কমিশনার জানান,”বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলে ৫ জনের বেশি মানুষ একত্রিত হতে পারবেন না। সতর্কতা মেনে পথসভা করতে হবে। অনলাইন মনোনয়ন জমা দেওয়া যাবে।” এইদিন তিনি আরও বলেন,”বাংলায় ২ জন বিশেষ পর্যবেক্ষক পাঠানো হচ্ছে। সংবেদনশীল কেন্দ্রগুলিতে অতিরিক্ত বাহিনীও মোতায়েন করা হবে।”

আরও জানা গিয়েছে, বাংলায় আইএএস অজয় নায়েক মুখ্য নির্বাচন পর্যবেক্ষক। অজয় নায়েক বিহার ভোটেরও দায়িত্বে ছিলেন। অনলাইনে মনোনয়ন দিতে পারবেন প্রার্থীরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026