খেলা

ধোনিকে টপকে নতুন কৃতিত্ব মথুরায় পিঙ্ক টেস্ট এ ইংল্যান্ডকে হারিয়ে শীর্ষে ক্যাপ্টেন কোহলি

মুম্বই: ধোনিকে (Mahendra Singh Dhoni) টপকে কোহলির (Kohli) নতুন কৃতিত্ব। দেশের মাটিতেই ২২টি টেস্ট (Test) জিতলেন ভারত অধিনায়ক। ভেঙে দিলেন পূর্বসূরি মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ড। বৃহস্পতিবার (Thursday) মোতেরায় (Motera) ইংল্যান্ডকে (England) ১০ উইকেটে হারিয়েছে ভারত (India)।

কোহলির নেতৃত্বে দেশের মাটিতে ২৯টি টেস্ট খেলেছে ভারত।তার মধ্যে ২২ টিতেই জয়ী ভারত। ধোনি দলকে ঘরের মাটিতে ৩০টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন, তার মধ্যে জেতেন ২১ বার। কোহালি ইতিমধ্যেই টেস্টে ভারতের সর্বকালের সফলতম অধিনায়ক হয়ে রয়েছেন। এদিনের জয়ের পর ৫৯টি ম্যাচে দল জিতেছে ৩৫টিতে।

বর্তমানে কোহলির পর দ্বিতীয়স্থানে ধোনি। তাঁর নেতৃত্বে ৬০টি ম্যাচের মধ্যে ২৭টি জিতেছে ভারত। জয়ের তালিকায় তৃতীয় যথাক্রমে সৌরভ গঙ্গোপাধ্যায় (২১) এবং মহম্মদ আজহারউদ্দিন (১৪)।

এদিন ভারতের প্রথম ইনিংসেই শেষ হয়ে যায় ১৪৫ রানে। জবাবে দ্বিতীয় ইনিংসে ৮১ রানে গুটিয়ে যায় ইংরেজরা। লক্ষ্যমাত্রার ৪৯ রান ৭.৪ ওভারে বিনা উইকেটে তুলে নিয়ে জয়ী হয় ভারত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026