নিউজ

জুনেই হবে ভোটগ্রহণ রাজ্যসভার ১৮ টি আসনে, নির্ঘন্ট প্রকাশ নির্বাচন কমিশনের

করোনা সংক্রমণের জেরে গত মার্চ মাসে পিছিয়ে যায় ভোটগ্রহণ প্রক্রিয়া। ১লা জুন দেশ লক ডাউনের তুলে দেওয়ার প্রথম ধাপ অর্থাৎ আনলক-১ এর ফলে শিথিল করা হয়েছে কিছু কড়াকড়ি। আর এরপরই রাজ্যসভায় ১৮টি আসনে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এদিন সোমবার নির্বাচন কমিশনের তরফ থেকে জানান হয়েছে, সমস্ত দিক বিচার বিবেচনা করে করোনা সংক্রমণ যাতে না ছড়ায় তার দিকে নজর রেখে রাজ্যসভায় ১৮টি আসনে ভোটগ্রহণ প্রক্রিয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আসনগুলিতে আগামী ১৯শে জুন ভোটগ্রহণ হবে।

সেই তালিকায় রয়েছে গুজরাট, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড রাজ্যগুলিতে চারটি আসনের নির্বাচন, মেঘালয় ও মনিপুরে হবে একটি আসনের নির্বাচন। গত ফেব্রুয়ারি মাসে ১৭টি রাজ্যে ৫৫টি আসনে ভোটগ্রহণ হওয়ার কথা ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর মার্চ মাসে এক রিটার্নিং কর্মকর্তা জানান, ১০টি রাজ্যের বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৭ টি আসনের প্রার্থী জয়ী। এরপর ক্রমেই দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে শুরু করে। স্থগিতাদেশ টানা হয় নির্বাচনে গত ৩১ মার্চ পর্যন্ত।

নির্বাচন কমিশন জানিয়েছে, সমস্ত কিছু দেখেশুনে, পরিস্থিতির উপর বিচার বিবেচনা করে চলবে নির্বাচন, মানতে হবে সামাজিক দূরত্ব। এদিকে দেশে ক্রমে বাড়ছে করোনা সংক্রমণের হার। আর এরই মাঝে ক্রমে লক ডাউন তুলে দেওয়ার পক্ষে সওয়াল সরকার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026