বিনোদন

বিহারের মুজফফর নগরের মা হারা শিশুর দায়িত্ব নিলেন কিং খান

মায়ের নিথর দেহ পড়ে রয়েছে স্টেশনে। আর সেই নিথর দেহ ধরে মাকে জাগিয়ে তোলার চেষ্টা করছে একটি ছোট্ট শিশু। যেনো ঘুমন্ত মা’কে জাগানোর চেষ্টা। সম্প্রতি এমনই একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে বিহারের মুজফ্ফরনগরে। আর সেই ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে থাকা সেই একরত্তি সন্তানের দায়িত্ব নিলেন বলিউডের বাদশা কিং খান। আর সে কথা তিনি শেয়ার করলেন নিজের টুইটার হ্যান্ডেলে।

বিহারের মুজফফর নগরের ওই মর্মান্তিক ভিডিওটি দেখে পরে জানা গিয়েছিল, ভিডিওটিতে থাকা মৃত মহিলাটি একজন পরিযায়ী শ্রমিক। জানা গিয়েছে, একদিকে দীর্ঘ ট্রেন যাত্রার ফলে অক্লান্ত পরিশ্রম, খিদে ও তেষ্টা এবং অপরদিকে ট্রেনের অস্বাস্থ্যকর পরিবেশের ফলে প্রাণ হারিয়েছেন ওই মহিলা পরিযায়ী শ্রমিক। তবে এই অভিযোগকে অস্বীকার করে রেল ও পুলিশের তরফে জানান হয়েছে, ওই মহিলা পরিযায়ী শ্রমিক অন্য কারনে মারা গিয়েছেন।

বলিউড বাদশা কিং খানের সংস্থা ‘মীর ফাউন্ডেশন’ কোনো সূত্র মারফত যোগাযোগ করে ওই শিশুর পরিবারের সঙ্গে। আর এরপরই শিশুটির পরিবারকে সাহায্য করা হয়। সোমবার শাহরুখ টুইটারে জানিয়েছেন, “মীর ফাউন্ডেশন ওই শিশুটির সমস্ত দায়িত্ব নিয়েছে।” এরপর মীর ফাউন্ডেশনের তরফে টুইট করে জানান হয়, “যারা ওই শিশুটির কাছে আমাদের পৌঁছাতে সাহায্য করেছেন তাঁদের অসংখ্য ধন্যবাদ এবং তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ”।

এই টুইটকে রিটুইট করেছেন কিং খান। তিনি লিখেছেন, ” এই অল্প বয়সে শিশুটিকে মা হারানোর কষ্ট সহ্য করতে হয়েছে। এই ঘটনা মর্মান্তিক। শিশুটির জন্য ভালোবাসা রইল। যাঁরা এই শিশুটির খোঁজ দিয়েছেন তাঁদের ধন্যবাদ”। বর্তমানে শিশুটি দাদুর কাছে রয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026