ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Electric scooter: ফুল চার্জে চলবে ১২১ কিলোমিটার, বাড়ি বসে ফ্লিপকার্টে অর্ডার করে নিন এই নতুন ইলেকট্রিক স্কুটার

সম্পূর্ণ চার্জ দিলে ১২১ কিলোমিটারের রেঞ্জ দিতে পারে এই দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার। তবে দ্রুত হারে না হলেও ধীরে ধীরে অনেকেই এই ইলেকট্রিসিটার ব্যবহার করতে শুরু করছেন। এই মুহূর্তে ভারতীয় ইলেকট্রিক স্কুটারের নতুন বাজার শুরু হয়ে গিয়েছে। বিগত দিনে একাধিক ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে একাধিক কোম্পানি। এর মধ্যে অন্যতম কিছু ইলেকট্রিক স্কুটার বেশ জনপ্রিয়তা লাভ করেছে ভারতের বাজারে। তাই গ্রাহকদের সমস্যা কমাতে এবারে অনলাইন থেকেই অর্ডার করা যাচ্ছে এই ইলেকট্রিক স্কুটার। আজকে যে ইলেকট্রিক স্কুটারের কথা আমরা বলছি তার দাম মাত্র এক লক্ষ টাকা। তবে যদি কেউ চান তাহলে ৫ হাজার টাকার ডাউনপেমেন্ট করে আপনি ইএমআই-তে এই ইলেকট্রিক স্কুটার কিনতে পারেন।

এই ইলেকট্রিক স্কুটার এর নাম হলো অ্যাম্পিয়ার ম্যাগনাস EX। উপরন্ত flipkart-এ এখন এই ইলেকট্রিক স্কুটারের উপরে নানা ভালো ভালো অফার পাওয়া যাচ্ছে। অনলাইনেই আপনি এই ইলেকট্রিক স্কুটার বুক করতে পারবেন। ২.৩ কিলোওয়াট ঘন্টা লিথিয়াম আয়ন ব্যাটারী চালিত এই ইলেকট্রিক স্কুটার টানা ১২১ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে একবার চার্জ দিলেই। ব্যাটারি চার্জ করতে সময় লাগবে মাত্র ৬ ঘন্টা। দুই চাকাতেই আপনারা পেয়ে যাবেন ড্রাম ব্রেক এবং সাস্পেনশনের জন্য রয়েছে টেলিস্কোপিক ফর্ক।

সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতি তুলতে পারবে এই ইলেকট্রিক স্কুটার। ফিচার হিসেবে রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল যেখানে আপনি স্পিডোমিটার থেকে শুরু করে সমস্ত রকমের নতুন নতুন ফিচার পেয়ে যাবেন। এর সাথেই রয়েছে টিউবলেস টায়ার। এই স্কুটারের টার্ন সিগনাল এবং টেল লাইট হ্যালোজেন ল্যাম্প রয়েছে। সর্বাধিক ১৫০ কিলোগ্রাম ওজন হতে পারে এই ইলেকট্রিক্স স্কুটারের। তবে কার্ব ওয়েট ৯০ কিলোগ্রাম। বাইকের মত এখানেও আপনি পাবেন ইউএসবি চার্জিং পোর্ট। তবে ব্লুটুথ কানেকশন কিংবা জিপিএস এর মত ফিচার পাওয়া যাবে না। এই ব্যাটারির উপরে ৩বছরের ওয়ারেন্টি রয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026