আবারো একবার রাজ্য সরকারি কর্মচারীদের বাড়তে চলেছে বেতন। চলতি বছরেই এপ্রিল মাসে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে তিন শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। জানা যাচ্ছে সেই একই হার এবার বাৎসরিক বেতন বৃদ্ধি হতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের। অর্থাৎ ৩ শতাংশ হারে ইনক্রিমেন্ট পেয়ে যাবেন রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীরা। এমনটাই জানা যাচ্ছে রাজ্য সরকার সূত্রে। তবে হ্যাঁ বাৎসরিক এই বেতন বৃদ্ধির সুবিধা কিন্তু পেনশনভোগীরা পাবেন না। যারা এই মুহূর্তে চাকরি করেন শুধুমাত্র তাদের জন্যই এই সুবিধা নিয়ে আসছে রাজ্য সরকার। শুধুমাত্র বর্তমান কর্মচারীরাই ৩ শতাংশ বেশি বেতন পাবেন। এক্ষেত্রে লাভবান হবেন শিক্ষক অশিক্ষক কর্মী পুরসভা এবং পঞ্চায়েতের বিভিন্ন কর্মীরা। এছাড়াও রাজ্য সরকারের যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন তাদের বেতন ৩ শতাংশ বাড়বে বলে জানা গিয়েছে।
এবছরের বাজেটে রাজ্য সরকার কর্মীদের বেতনের বরাদ্দ গত বছরের তুলনায় ২৫০০ কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। মহার্ঘ ভাতা বৃদ্ধির পাশাপাশি বাৎসরিক বেতন বৃদ্ধির খরচসহ সবকিছুই এই বরাদ্দ থেকে মেটানো হবে। উল্লেখযোগ্য বিষয় হলো ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হওয়ার সময় ২০১৯ এর বিজ্ঞপ্তি অনুযায়ী বাৎসরিক বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে। তাই এক্ষেত্রে সরকারের বাধ্যবাধকতা বাৎসরিক বেতন বৃদ্ধির ক্ষেত্রে থাকলেও মহার্ঘ ভাতা ক্ষেত্রে কিন্তু নেই। যদিও পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ২০০৯ সালের বিজ্ঞপ্তিতে বাৎসরিক বেতন বৃদ্ধির পাশাপাশি মহার্ঘ ভাতা প্রদানের বিষয় বলা হয়েছে।
বর্তমানে সর্বোচ্চ আদালতে মহার্ঘ ভাতা নিয়ে যে মামলা চলছে তা আসলে এই পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে। এই মামলায় পরবর্তী তারিখ ১৪ জুলাই। বিশেষ বিষয়টি হলো একদিকে যেমন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা পাচ্ছেন ৪২ শতাংশ হারে, সেখানেই রাজ্য সরকারি কর্মচারীরা মাত্র ৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। তবুও এই হার শুরু হয়েছে এই বছরের মার্চ থেকে। আগে এই মহার্ঘ ভাতার পরিমান ছিল মাত্র ৩ শতাংশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…