টেক বার্তা

মার্চের প্রথমে ভারতের বাজারে আসতে চলেছে ইলেকট্রিক ট্রাক্টর, ফুল চার্জে চলবে ৮ ঘন্টা

বর্তমানে বিশ্বজুড়ে পরিবেশ দূষণ একটা গভীর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কলকারখানা থেকে শুরু করে গাড়িতে জীবাশ্ম জ্বালানির অনিয়ন্ত্রিত দহনের ফলে বায়ুদূষণে কলুষিত হয়ে যাচ্ছে বিশ্ব। আর ভবিষ্যতের কথা ভেবে গোটা মানবজাতি বর্তমানে পরিবেশ দূষণ কমানোর উদ্দেশ্যে নিরন্তন চেষ্টা করে যাচ্ছে। মানুষটা বুঝেছে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের তুলনায় ইলেকট্রিক গাড়ি বা বাইক আমাদের ভবিষ্যৎ হতে পারে। এই ইলেকট্রিক গাড়ি বাইকের দুনিয়াকে খুব তাড়াতাড়ি মেনে নিতে হবে মানবজাতিকে।

বর্তমানে আমাদের দেশ তথা গোটা বিশ্বে ইলেকট্রিক গাড়ি বা বাইক কেনার প্রবণতা বাড়ছে গ্রাহকদের। আর গ্রাহকরা ইলেকট্রিক বাইক বা গাড়ি কেনার চাহিদা দেখানোয় কোম্পানিগুলি আরো উন্নত প্রযুক্তি আনার বিষয় মনোনিবেশ করেছে। তবে এবার আজকের প্রতিবেদনে কোন নতুন গাড়ি বা বাইকের কথা জানাবো না। কৃষিক্ষেত্রে চাষ করার অন্যতম প্রয়োজনীয় যন্ত্র হল ট্রাক্টর। এই ট্রাক্টর এবার চলবে ইলেকট্রিকে। আসলে দেশের পরিবহন মন্ত্রী নীতিন গাটকরি এবার ভারতের প্রথম সিএনজি ট্রাক্টর এর পর শুক্রবার ইলেকট্রিক ট্রাক্টর লঞ্চ করবেন। তিনি বলেছেন, আগামী ১৫ দিনের মধ্যে আমি ভারতে ইলেকট্রিক ট্রাক্টর লঞ্চ করব। এই লঞ্চ “go electric” প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে।

ভারতের বাজারে ইলেকট্রিক ট্রাক্টর বলতে গত বছরের ডিসেম্বর মাসে সোনালিকা ট্রাক্টর কোম্পানি তাদের ইলেকট্রিক ট্রাক্টর Tiger লঞ্চ করেছিল। কোম্পানি তরফে জানানো হয়েছে তাদের এই ইলেকট্রিক ট্রাক্টর ইউরোপের প্রযুক্তিতে তৈরি। এতে ২৫.৫ kw এর ন্যাচারাল কুলিং কম্প্যাক্ট ব্যাটারি আছে। এই ডাক্তার একবার ফুল চার্জ হতে সময় নেবে ১০ ঘন্টা। ট্রাক্টর এর সর্বোচ্চ গতি ২৪.৯৩ কিলোমিটার প্রতি ঘন্টা। এই ট্রাক্টর এক চার্জে ৮ ঘন্টা অবধি কাজ করতে পারবে। ভারতের বাজারে এই ট্রাক্টরের এক্স শোরুম মূল্য ৫.৯৯ লাখ টাকা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026