কলকাতা: জোর ধাক্কা স্বর্ণবাজারে, সোনার (Gold) দাম ক্রমশ কমতেই দেখা গিয়েছে এই ফেব্রুয়ারী (February) মাসের শুরু থেকে আজ পর্যন্ত। স্বর্ণবাজার কোনদিন সামান্য বাড়লেই, পরদিনই মুথ থুবড়ে পড়ছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman) বাজেট (Budget) পেশ করার পর থেকে সোনার দামের গ্রাফ সেই যে নামতে শুরু করেছে, তা আর ওঠার নামই নিচ্ছে না। ক্রমশ পারদ নেমেই যাচ্ছে।
বিয়ের মরশুমে এই সোনার দামের পতন দেখে একদিকে যেমন বিয়ে বাড়িতে খুশি দ্বিগুণ হয়ে গিয়েছে, তেমনই অন্যদিকে বিক্রতাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। শুক্রবার বিকেল ৪ টা পর্যন্ত সোনার দামের এই ভারী পতন আবারও লক্ষ্য করা গেল।
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনা ২২ ক্যারেট সোনার দাম নেমে দাঁড়িয়েছে ৪৬ হাজারের ঘরে। ৪৬ হাজারের থেকে সামান্যই বেশি রয়েছে আজকের সোনার দাম। অন্যদিকে দিল্লীতে কলকাতার থেকে বেশ খানিকটা কম থাকে সোনার দাম। দিল্লীতে আজকে সোনার দামের গ্রাফ নেমেছে ৪৫ হাজারের ঘরে।
তাই আর দেরী না করে এখনই পৌঁছে যান আপনার নিকটবর্তী সোনার দোকানে। আর কিনে নিন আপনার পছন্দের সেরা গহনাটা। কিনে রাখুন নিজের জন্য কিংবা বিয়েতে গিফট দেওয়ার জন্য। সস্তায় এখনই কিনে, ভবিষ্যতে কিছুটা সাশ্রয়ও করতে পারবেন। ভারতের বেশ কিছু এলাকার স্বর্ণবাজার দেখে নেওয়া যাক।
আজকের দিনে কলকাতায় বাজারে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৬১৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬১৫ টাকা। দিল্লীতে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৫৫৪০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৫৫৪ টাকা। আজকের দিনে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায় ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম পুরোপুরি ৪৩ হাজার টাকা রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…