ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Electricity bill: একেবারে খোলনলচে বদলে যাবে বিদ্যুতের বিলের, দিন এবং রাতে বিদ্যুৎ ব্যবহারে হবে আলাদা বিল

বিদ্যুতের দাম পরিবর্তন নিয়ে এবারে নতুন নিয়ম আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার বিদ্যুৎ মন্ত্রক জানিয়েছে ভারতে নতুন বিদ্যুতের নিয়ম আসবে যেখানে দিনের বেলায় বিদ্যুতের শুল্ক ২০ শতাংশ পর্যন্ত কমতে চলেছে। অন্যদিকে রাতের পিক আওয়ারে ২০ শতাংশ পর্যন্ত শুল্ক বৃদ্ধি করার অনুমতি দেবে। মন্ত্রক বলছে এই পদক্ষেপের উদ্দেশ্য পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহারকে আরো প্রচার করা। কেন্দ্রীয় সরকার আশা করছে এই নতুন নিয়মের ফলে যে সময় বিদ্যুতের খরচ সব থেকে বেশি হয় সেই সময়ে গ্রিডের খরচ অনেকটা কমবে। বিশেষত অনেক ভারতীয় পরিবারে কাজের পরে কিন্তু এয়ার কন্ডিশনার মেশিন ব্যবহার করা হয়। তাই সেই সময় বিদ্যুতের খরচ নিয়ন্ত্রণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

এই নিয়মটি ২০২৪ সালের এপ্রিল থেকে বাণিজ্যিক এবং শিল্পের গ্রাহকদের জন্য চালু করা হবে। এর ঠিক এক বছর পরে কৃষি খাত ব্যতীত অন্যান্য বেশিরভাগ গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে এই নতুন নিয়ম। কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিং একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘যেহেতু সৌরশক্তি সস্তা তাই দিনের বেলা বিদ্যুতের ব্যবহারের সময় শুল্ক কমিয়ে দিতে হবে। এর ফলে একদিকে যেমন গ্রাহকরা উপকৃত হবেন তেমনি কিন্তু প্রচলিত শক্তির ব্যবহার কমবে।

অন্যদিকে যখন সন্ধ্যা বা রাত্রিবেলা দিনের আলো থাকে না তখন তাপ এবং জলবিদ্যুৎ এর পাশাপাশি গ্যাস ভিত্তিক ক্ষমতার ব্যবহার করা হবে। এই ধরনের শক্তির দাম সাধারণত সৌরশক্তি থেকে বেশি। সেই কারণে সেই সময় ট্যারিফ অনেকটা পরিবর্তিত হয়ে যাবে। তাই সব মিলিয়ে বিষয়টা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে কেন্দ্রীয় সরকার।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026