নোরা ফাতেহি নামটা অপরিচিত নয় কারোর কাছেই। তিনি বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। ইতিমধ্যেই বলিউডের একাধিক ছবিতে কাজ করে ফেলেছেন তিনি। হিন্দি ছাড়াও আরো একাধিক ভাষার ছবিতে দেখা মিলেছে অভিনেত্রীর। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি যে একজন ভালো নৃত্যশিল্পীও, তা আর আলাদাভাবে বলে দেওয়ার প্রয়োজন নেই। নোরা ফাতেহি কারণে-অকারণে চর্চায় থাকেন মিডিয়াতে। তিনি বর্তমান প্রজন্মের কাছে স্টাইল স্টেটমেন্টও বটে। তার যেকোন লুকই নেটিজেনদের মধ্যে ভাইরাল হয় নিমেষে। সম্প্রতি পুনরায় নোরা ফাতেহি মিডিয়াতে চর্চায় উঠে এসেছেন নিজের নাচের সূত্র ধরে।
বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় কম সক্রিয় নন তিনি। নেটদুনিয়ায় প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে নিতে দেখা যায় তাকে। অভিনেত্রীর ভক্তের সংখ্যাও সোশ্যাল মিডিয়ার পাতায় চোখে পড়ার মতো। নোরা ফাতেহি বর্তমান প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়ার অন্যতম সেনসেশন। পাপারাজিৎদের নজরও বেশিরভাগ সময়ই আটকে থাকে তার উপরে। বিভিন্ন সময়ে বিভিন্ন লুকে দেখা দেন তিনি, যা রীতিমতো নজর কাড়ে সকলের।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে ‘ইন্ডিয়াস বেস্ট ডান্সার’এর মঞ্চে নোরা ফাতেহিকে দুর্দান্ত নাচ পরিবেশন করতে দেখা গিয়েছে। এদিন শাড়ি পরেই রিয়্যালিটি শোয়ের মঞ্চ কাঁপিয়ে ছিলেন নোরা। ‘সাকি সাকি’র তালেই ‘ইন্ডিয়াস বেস্ট ডান্সার’এর মঞ্চে এক খুদে প্রতিযোগীর সাথেই এদিন পারফর্ম করেছিলেন তিনি। পারফর্মের সময় তার প্রতিটি ভঙ্গি মুগ্ধ করেছে সকলকে। মুগ্ধ হয়েছিলেন সমস্ত প্রতিযোগীদের পাশাপাশি গীতা মা ও টেরেন্সও। অভিনেত্রী যে সত্যিই একজন দক্ষ নৃত্যশিল্পী, তা তার নাচেই আবারো স্পষ্ট হয়েছে। তবে বাচ্চাটিও যে এদিন অভিনেত্রীর সাথে তাল মিলিয়েই পারফর্ম করেছিল সেকথা আর আলাদাভাবে বলার নয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…