নিউজ

নতুন বছরের শুরুতেই দাম বাড়ছে ইলেকট্রনিক সামগ্রীগুলির, এক নজরে দেখে নিন

নয়াদিল্লি: আর মাত্র কয়েকটা দিন। তারপরেই ২০২১-কে স্বাগত জানাতে তৈরি সবাই। কিন্তু এর মধ্যে রয়েছে একটা খারাপ খবর। টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিনের মতো বেশ কিছু সামগ্রী ব্যায়বহুল হতে চলেছে নতুন বছর থেকে।

পরের বছর থেকে  তামা, অ্যালুমিনিয়াম এবং স্টিলের দ্বারা তৈরি গৃহস্থালি সরঞ্জামের দাম বাড়বে। প্রতিবেদন অনুসারে, ১০ শতাংশ দাম বাড়তে পারে। এলজি, প্যানাসোনিক এবং থমসনের মতো সংস্থাগুলির টিভি, ফ্রিজ এবং ওয়াশিং মেশিন জনপ্রিয়। এই সংস্থাগুলি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে জানুয়ারি থেকে দাম বাড়বে। তবে সনি কোম্পানি এখনও পরিষ্কার করেনি।

প্যানাসনিক ইন্ডিয়ার সিইও মনীশ শর্মা বলেছেন যে জানুয়ারি থেকে দাম ৬-৭ শতাংশ বৃদ্ধি পাবে, পরে সেটা বেড়ে ১০-১১% হতে পারে। তারা যুক্তিও কাঁচামালে বৃদ্ধির ফলে উৎপাদিত পণ্যের মূল্য বাড়বে। অনেকটা একই দাবি এলজি কোম্পানিরও। সংস্থার এ কর্তা জানিয়েছেন, তাদের তৈরি পণ্য যেমন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিনের দাম ৭-৮শতাংশ বাড়বে পারে। কাঁচামালে মূল্য বৃদ্ধির ফলেই এই পদক্ষেপ।

সনি এখনও নিজের অবস্থান স্পষ্ট করেনি। কিন্তু বাজারে বাকি কোম্পানি যখন দাম বাড়াচ্ছে, তখন সনি নিশ্চয়ই এই বিষয়ে কিছু বলবে বলে মনে করা হচ্ছে। ভারতে এই মুহূর্তে সবথেকে বেশি জনপ্রিয় এলইডি টিভি। কিন্তু নতুন বছরে দাম বাড়তে পারে এলইডি টিভির। সবথেকে বেশি এই টিভির দামই বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026