শাসক শিবিরে যোগদান করলেন তরাই-ডুয়ার্সের টাইগার তথা রাজেশ লকরা। ভারতীয় মূলনিবাসী আদিবাসী বিকাশ পরিষদের সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট ছিলেন লকরা । তাকে দলে নিয়ে আসন্ন নির্বাচনের আগে শাসক শিবির হতে মোক্ষম চাল চালা হল বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকেরা।
প্রসঙ্গত উল্লেখ্য, আগে বাম সমর্থক হিসবে পরিচিত ছিলেন টাইগার তথা রাজেশ লকরা। ২০০৬ সাল পর্যন্ত বামেদের সমর্থক ছিলে রাজেশ। শাসক শিবিরের তরফে দাবি, মালবাজার, আগরাকাটা, মাদারিহাট, কালচিনি, কুমারগ্রামের মত ৫ টি বিধানসভা কেন্দ্রে প্রভাব করেছে টাইগার অর্থাৎ রাজেশ লকরা। প্রভাব রয়েছে তার আদিবাসী বিকাশ পরিষদের। এখন আসন্ন বিধানসভা ভোটে উত্তরবঙ্গ জয় করতে গেলে প্রয়োজন আদিবাসী ভোট। সেই ভোট টানা একটি চ্যালেঞ্জের বিষয় হতে চলেছে তৃণমূল শিবিরের জন্য। আর সেই ক্ষেত্রে রাজেশ লকরার জোড়াফুল শিবিরে যোগদান অনেকটাই উল্লেখযোগ্য হবে বলে মনে করছেন অনেকে।
টাইগারের বক্তব্য,”এই এলাকাগুলিতে কম করে রয়েছে ৭৫% আদিবাসী ভোট। আদিবাসীদের জন্য তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় যা যা কাজ করেছেন, তার কথা মাথায় রেখেই দলে যোগদান।” তৃণমূল সূত্রের খবর, চলতি মাসের শেষের দিকে উদ্বোধন করা হবে বিরসা মুন্ডার মূর্তি।
তবে এই মধ্যেই আসন্ন ভোটে তৃণমূলকে সমর্থনের কথা জানিয়ে দিয়েছেন মোর্চা নেতা বিমল গুরুং। এইদিকে গুরুং এর বিপরীত পন্থী হিসেবে অনেকটাই পরিচিত নেতা হলেন টাইগার তথা রাজেশ লকরা। সেই ক্ষত্রে রাজনৈতিক পর্যবেক্ষকদের মনে প্রশ্ন উঠেছে তাদের একসাথে কাজ করা কে ঘিরে। সত্যিই কি তাদের একসাথে কাজ করা সম্ভব? এই বিষয়ে প্রশ্ন করা হলে টাইগার রেখেছেন তার বক্তব্য। তিনি বলেন,”আমরা বাংলাকে ভাগ হতে দেব না।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…