চন্দ্রকোনা: সাতসকালে দাপিয়ে বেড়াল হাতি। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বড়আকনা গ্রামের ঘটনা। বুধবার গ্রামের পাশে প্রথমে দেখা যায় হাতিটিকে। ছড়ায় আতঙ্ক। গ্রামবাসীরা তাড়া করলে ছোটাছুটি শুরু করে দেয়ে হাতিটি। তাণ্ডবে নষ্ট হয়ে যায় মাঠের ফসল।
এক ফেরিওয়ালা হাতির সামনে পড়ে গেলে তাঁর সমস্ত সামগ্রী ভেঙে ফেলে হাতিটি। সাইকেল ফেলে সেখান থেকে পালিয়ে কোনও ভাবে প্রাণ বাঁচান ওই ফেরিওয়ালা। পালাতে গিয়ে আহত হয় এক ছাত্রীও। দীর্ঘ চেষ্টার পর হাতিটিকে সংলগ্ন দামকুড়া জঙ্গলে ঢোকাতে সক্ষম হন গ্রামবাসীরা।
বন দফরর সূত্রে খবর, কয়েকদিন ধরেই দামকুড়া জঙ্গলে আশ্রয় নিয়েছে একটি হাতির দল। সেখান থেকেই একটি হাতি কোনও ভাবে দলছুট হয়ে ঢুকে পড়ে গ্রামে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…