বিনোদন

গার্লফ্রেন্ডকে ছেড়ে চার্চে গিয়ে শেষ পর্যন্ত সারাকে বিয়ে করলেন বরুণ, ভাইরাল সেই ছবি

সম্প্রতি অভিনেত্রী সারা আলি খান সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ফটো শেয়ার করেছেন যেখানে তাঁকে ও অভিনেতা বরুণ ধাওয়ানকে চার্চে বিয়ের সাজে দেখা যাচ্ছে। বরুণের পরনে রয়েছে সাদা রঙের ওয়েডিং সুট এবং সারার পরনে রয়েছে সাদা ওয়েডিং গাউন। ফটোগুলির মধ্যে একটি ফটোতে সারা ও বরুণকে বিয়ের পোশাকে একে অপরকে চুম্বন করতেও দেখা যাচ্ছে। সারা সোশ্যাল মিডিয়ায় ফটোগুলি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের একাংশ প্রশ্ন করতে শুরু করেন, তাহলে কি বাগদত্তা নাতাশাকে ছেড়ে বরুণ সারাকে বিয়ে করলেন? এবং তাও খ্রিস্টান রীতি মেনে? কিন্তু পরে সারার পিআর টিম জানিয়েছে, সারা ও বরুণের আপকামিং ফিল্ম ‘কুলি নং 1’-এর দৃশ্য এগুলি। এর মধ্যেই ‘কুলি নং 1’-এর ‘মাম্মি কসম’ গানটি যথেষ্ট জনপ্রিয় হয়েছে। ‘কুলি নং 1’-এর প্রোমোশনের জন্য সারা ও বরুণের বিয়ের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে।

কিছুদিন আগেই  রিলিজ হয়েছে ডেভিড ধাওয়ান পরিচালিত ‘কুলি নং 1’-এর রিমেকের ট্রেলার।  এই ট্রেলারে ফিল্মের নায়ক-নায়িকা বরুণ ধাওয়ান ও সারা আলি খানের অন্তরঙ্গ চুম্বনের দৃশ্য দেখানো হয়েছে। দৃশ্যটিতে দেখা যাচ্ছে, নীল জলের তলায় শর্টস পরিহিত বরুণ ও বিকিনি পরিহিতা সারা দুজন দুজনকে লিপলক কিস করছেন। এই দৃশ্যের কারণে ‘কুলি নং 1’র ট্রেলার মুহূর্তে ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়।  এই দৃশ্যটি সম্পর্কে সারার পিতা সইফ আলি খান-কে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি শুধুমাত্র অভিনয়, বাস্তব নয়। তিনি এই দৃশ্যে  সারার আড়ষ্টতাহীন অভিনয়ের প্রশংসা করে সারাকে অভিনন্দন জানিয়েছেন।  সইফ এই ফিল্মের ভবিষ্যৎ সম্পর্কে যথেষ্ট আশাবাদী।

তবে  নেটিজেনরা এখন গোবিন্দা- করিশমা ও বরুণ-সারার তুলনা করতে ব্যস্ত। এই ফিল্মটি গোবিন্দা ও করিশমা কাপুর অভিনীত ‘কুলি নং 1’-এর রিমেক।  1995 সালে নির্মিত ‘কুলি নং 1’ ফিল্মটির জনপ্রিয়তা এত বছর পরেও এতটুকু টাল খায়নি।  এখনও ‘কুলি নং 1’-এর  ‘ ম্যায় তো রাস্তে সে যা রহা থা’ গানটি তুমুল জনপ্রিয়। এই ফিল্মের পরিচালক ছিলেন ডেভিড ধাওয়ান।   সম্প্রতি ডেভিড ধাওয়ান ফিল্মটির রিমেক করার সিদ্ধান্ত নেন।  গোবিন্দার চরিত্রে বরুণ ধাওয়ান ও করিশমার চরিত্রে সারা আলি খানকে কাস্ট করা হয়।  রিমেক ‘কুলি নং 1’ ডেভিড ধাওয়ান-এর কেরিয়ারের 45 নং ফিল্ম হতে চলেছে।

তবে ইউটিউবে ট্রেলারটি মুক্তি পাওয়ার সঙ্গেই নেটিজেনদের একাংশ অসন্তোষ প্রকাশ করেছেন।  কারণ এই ফিল্মে জলের নিচে  বরুণ ও সারার লিপলক কিসের একটি দৃশ্য রয়েছে যা গোবিন্দা-করিশমা অভিনীত  ‘কুলি নং 1’ -এ এই দৃশ্য ছিল না। ‘কুলি নং 1’ বললেই এখনও দর্শকদের চোখে ভাসে গোবিন্দা-করিশমা জুটির খুনসুটি। এই কারণে নস্টালজিয়ায় ভেসে একশ্রেণীর দর্শক নতুন ‘কুলি নং 1’-এ এই ধরনের দৃশ্যের বিরোধিতা করেছেন।

তবে ডেভিড ধাওয়ান জানিয়েছেন, তিনি রিমেক ‘কুলি নং 1’-এর চিত্রনাট্যে আধুনিক উপাদান রাখার প্রয়োজনীয়তা অনুভব করেছেন।  এই কারণে তিনি বরুণ ও সারার লিপলক কিসের দৃশ্যটি রেখেছেন। ‘কুলি নং 1’-এর রিমেকের মাধ্যমে বলিউডে কামব্যাক করছেন কিংবদন্তি কমেডিয়ান অভিনেতা জনি লিভার।  দীর্ঘ অনুপস্থিতির পর জনি লিভার-এর অভিনয়ের সেকেন্ড ইনিংস শুরু হতে চলেছে এই ফিল্মের মাধ্যমে। এর আগে ডেভিড ধাওয়ান তাঁর ‘জুড়ওয়া’ ফিল্মটির রিমেক করেছিলেন।  তবে ‘জুড়ওয়া’র সলমন-ম্যাজিককে ছাড়িয়ে যেতে পারেননি  ‘জুড়ওয়া’-র রিমেকের বরুণ ধাওয়ান।  চলতি বছরের 25 শে ডিসেম্বর অর্থাৎ বড়দিনের দিন ওটিটি প্ল‍্যাটফর্ম অ্যামাজন প্রাইম-এ মুক্তি পেতে চলেছে ‘কুলি নং 1’-এর রিমেক, যুদ্ধ শুরু হতে চলেছে দুই জমানার, নস্টালজিয়া ও আধুনিকতার, গোবিন্দা ও বরুণের অস্তিত্ব-এর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026