কলকাতা: শেষ পর্যন্ত শুরু হতে চলেছে কলকাতায় গঙ্গার পাড় সংস্কারের কাজ। হাওড়া ব্রিজের পাশে থাকা জগন্নাথ ঘাট থেকে শুরু করে এই কাজ চলবে বরানগর কুন্তি ঘাট অবধি। আর এই কাজ করবে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি দেখা গিয়েছিলো কলকাতায় বহু ঘাটের বেহাল অবস্থা। সেই তালিকায় ছিলো কুমারটুলি ঘাট, নিমতলা ঘাট, জগন্নাথ ঘাট একাধিক ঘাটের শোচনীয় অবস্থা।
মোদি ঘাট, আদ্যশ্রাদ্ধ ঘাট, প্রসন্নকুমার ঠাকুর ঘাট বলতে গেলে আর নেই এখন। গঙ্গার জলে খেয়ে গেছে কংক্রিটের চাঙড় এবং ঘাটের সিঁড়ি। আস্তে আস্তে ভাঙতে বসেছে ঘাটের অস্তিত্ব। কিন্তু এই ঘাট নিয়ে তেমন কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছেন এলাকার স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের মতে, গত ৫-৬ বছর ধরে গঙ্গা ক্রমশ এগিয়ে আসছে পাড়ের দিকে।
এই সকল জনপ্রিয় ঘাটের মধ্যে রয়েছে মায়ের ঘাট, কুমারটুলি ঘাট, নিমতলা ঘাট, জগন্নাথ ঘাট। কিন্তু এই সকল ঘাট যেমন শহর কলকাতার শোভা তেমন এই সকল ঘাট কলকাতার ঐতিহ্য। বাঙালির আবেগ আমোদ প্রমোদ সব কিছুর সাথেই জড়িত এই ঘাট । কিন্তু বিনা মেরামতিতে হারিয়ে গিয়েছে বহু ঘাট যেমন, মোদি ঘাট, আদ্যশ্রাদ্ধ ঘাট, প্রসন্নকুমার ঠাকুর ঘাট। কিন্তু পুরসভার তরফ থেকে এবার ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে জানিয়েছে কলকাতাবাসীরা। কে বলতে পারে এরকম করে চলতে থাকলে হয়তো আর তিলোত্তমার বুকে থাকবে না কোন ঘাট।
তাই এই ক্ষয় এড়াতে আজই প্রয়োজন এই ঘাটের মেরামত করা। কিন্তু এবার শীঘ্রই তা মেরামত হতে চলেছে। অবশ্য এই নিয়ে কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, “আমি নিজে বন্দর চেয়ারম্যান সাথে চলতি সপ্তাহে এই বিষয়ে বৈঠক করব। আমরা তো কাজ করতে চাইছি। পুরসভাকে কাজের অনুমতি দেওয়া হয়নি৷ আমরা সমস্যার কথা বন্দর কর্তৃপক্ষকে জানিয়েছি
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…