নিউজ

করোনা ভাইরাস রুখতে প্লাস্টিক ফেস শিল্ড ব্যবহার করেন? কতোটা নিরাপদ এই শিল্ড জানুন আসল তথ্য

করোনা সংক্রমণে এখন সবাই মাস্ক এবং স্যানিটাইজারের পাশাপাশি ব্যবহার করছে প্লাস্টিক ফেস শিল্ড, কিন্তু এই ফেসশিল্ড ১০০ শতাংশ ভাইরাস সংক্রমণ রুখতে পারে না। কিছুদিন আগেই জাপানের সুপার কম্পিউটার ফুগাকুর জানিয়েছেন এই ফেস শিল্ডে কোনও সুরক্ষা মেলে না। গবেষণায় জানানো হয়েছে প্রায় ১০০ শতাংশ বায়ুচালিত ড্রপলেট ৫ মাইক্রোমিটার থেকেও ছোট যা অনায়াসে প্লাস্টিক ফেস শিল্ডের মধ্যে দিয়েই শরীরে ঢুকতে পারে৷ জানা গিয়েছে দশ হাজার বিভিন্ন ধরণের ও মাপের ড্রপলেট বাতাসে ছড়িয়ে পড়ে৷

যা ১ মাইক্রোমিটার থেকে অনেক গুণ বেশি মাইক্রোমিটার পর্যন্ত থাকে৷ আর এই ছোট ড্রপলেটগুলি খুব সহজেই ফেস শিল্ডের ভিতর দিয়ে গলে গিয়ে শরীরে প্রবেশ করতে পারে৷অধিকাংশ ক্ষেত্রেই ভাইরাসের ছোট ড্রপলেটগুলি এই প্লাস্টিকের শিল্ডের ভিতর দিয়ে প্রবেশ করতে পারে কিংবা প্লাস্টিক শিল্ড থেকে বেরিয়ে সামনের মানুষটাকেও সংক্রমিত করতে পারে।

ফেস শিল্ড পরা নিয়ে এখনও পর্যন্ত কোনও স্বাস্থ্যবিধি নেই ইংলন্ডে। আবার স্কটল্যান্ডে মাস্কের বদলে ফেস শিল্ডের ব্যবহারে অনুমোদন দেওয়া হয়েছে। এ ভাবেই নানা দেশ তার বর্তমান পরিস্থিতির নিরিখে স্বাস্থ্যবিধি জারি করেছে। কিন্তু ফেস শিল্ড থেকে কতোটা লাভ হচ্ছে সেই নিয়ে প্রথম থেকেই নানা জিজ্ঞাস্য ছিলো সকলের।

বাতাসে ভাসমান বিভিন্ন মাপের বায়ুকণা ও ড্রপলেট পরীক্ষা করার মাধ্যমে জানা যায় ফেসশিল্ড কীভাবে সেগুলিকে আটকাচ্ছে। সেখান থেকেই ধারণা করা হয় এই ফেস শিল্ড যথযথ নয়। এছাড়াও সুতি বা পলিয়েস্টার মাস্কে প্রতিরোধ ক্ষমতা নেই বলে জানিয়েছে জাপানের ওই গবেষণা সংস্থা।

 

 

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026