শ্রেয়া চ্যাটার্জি : উত্তর ২৪ পরগনার হাবড়া তে বটতলা এলাকাতে বস্তাবন্দী কতগুলি কৌটোর মধ্যে ভ্রুণ উদ্ধার হল। এই ঘটনাটিতে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ভর দুপুর বেলা কয়েকজন যুবক পুকুর পাড়ে বসে মাছ ধরছিলেন। হঠাৎ তাদের চোখে একটি বস্তা পড়ে। সেই বস্তাকে ঘিরে তাদের মধ্যে সন্দেহ দানা বাঁধে। বস্তার মুখ খুলতে না খুলতেই ভেতর থেকে বেরিয়ে পড়ে ২৪ টি কৌট। কৌট গুলি কিন্তু ফাঁকা নয়, ফাঁকা হলে বোধ হয় সেটা নিয়ে খবর হতোনা, কৌট গুলিতে ভর্তি ছিল ভ্রুন।
ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ আসে এবং পুলিশ এসে ওই কৌটো গুলিকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তারা অনুমান করেন যে কোন নার্সিংহোম অবৈধভাবে গর্ভপাত করানোর ফলে ওই গুলিকে বস্তাবন্দি করে রাস্তায় ফেলে দিয়েছে। কৌট এর উপরে প্রত্যেকের আলাদা আলাদা নামকরণ করা আছে।
মানুষের মনুষ্যত্ব আজ সত্যি হারাতে বসেছে। এই ঘটনাগুলিকে বোধহয় পাশবিক বলাটা অনেক কম বলা হবে, কারণ পশুরও মায়া-মমতা থাকে, কিন্তু মানুষের আর সেসব নেই, তা এই সব ঘটনাগুলোই প্রমাণ করে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…