অরূপ মাহাত: মহারাষ্ট্রে নাটক অব্যাহত। সকালে দেবেন্দ্র ফড়নবিশ শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে। এনসিপির সমর্থনে সরকার গড়ছে বিজেপি এমনটাই দাবি গেরুয়া শিবিরের। বেলা গড়াতেই বিজেপির বিরুদ্ধে বিধায়ক কেনাবেচার অভিযোগ এনে যৌথ সাংবাদিক সম্মেলন করলেন উদ্ভব ঠাকরে ও শরদ পাওয়ার। উদ্ভব ঠাকরেকে পাশে বসিয়ে এনসিপি সুপ্রিমো বিশ্বাসঘাতকতার অভিযোগ আনলেন অজিত পাওয়ারের বিরুদ্ধে।
বললেন, ‘এনসিপি কর্মীরা অজিতে সাথে নেই। কোন বিধায়ক যাচ্ছে না বিজেপির দিকে।’ অজিত দলের বিধায়কদের ঠকিয়েছে বলেও দাবি করেন তিনি। দল খুব শীঘ্রই অজিতের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে উল্লেখ করে তিনি জানান, ‘বিজেপিকে সমর্থন করার সিদ্ধান্ত অজিতের ব্যক্তিগত বিষয়। এনসিপি এই সিদ্ধান্তকে সমর্থন করে না। অজিতের ব্যাপারে খুব শীঘ্রই সর্বসম্মতিক্রমে ব্যবস্থা নেবে দল।’
বিজেপির বিরুদ্ধে সরব হন শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরেও। তিনি বলেন, ‘সারা দেশে বিজেপি এরকম নোংরা খেলা খেলছে। তবে এক্ষেত্রে জয়ী হবে না। সরকার আমরাই গড়বো।’ বিজেপির কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই বলে একযোগে দাবি করেন শরদ পাওয়ার ও উদ্ভব ঠাকরে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…