তড়িৎ ঘোষ : ভারতীয় পেসারদের দাপটে নাস্তানাবুদ বাংলাদেশি ব্যাটসম্যানরা। ইডেনে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ভারতীয় পেসার মহম্মদ শামির বলে প্রথম দিনে চোট পান লিটন দাস ও নঈম ইসলাম। গতকালই তাদের এমআরআই ও সিটি স্ক্যান করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। তাদের চোট গুরুতর নয় বলে জানা যায়।
আজ টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ইশান্ত শর্মার বলে চোট পান মোহাম্মদ মিঠুন। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে, প্রাথমিক রিপোর্টে কিছু ধরা না পড়লেও চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। মিঠুন ছাড়াও মুশফিকুর রহিমের হেলমেটে আঘাত করেই ইশান্ত শর্মার একটি বাউন্সার। যদিও প্রাথমিক শুশ্রূষার পর খেলা চালিয়ে যান মুশফিকুর। এছাড়াও মাহমুদুল্লাহ পেশিতে টান ধরার জন্য মাঠ ছাড়েন রিটায়ার্ড হার্ট হয়ে। চোট সমস্যা যেন বাংলাদেশ দলের পিছু ছাড়ছে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…