নিউজ

জরুরি পরিষেবায় লোকাল ট্রেন, সোমবার থেকে যাত্রা শুরু

করোনা ভাইরাস জনিত লকডাউনের কারণে দেশ জুড়ে দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল যাত্রীবাহী রেল পরিষেবা। পরে নির্দিষ্ট কয়েকটি এলাকা ভিত্তিতে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় রেল মন্ত্রক। তবে, ভিড় এড়াতে এতদিন বন্ধ রাখা হয়েছিল লোকাল ট্রেনের সফর। কিন্তু আনলক ১-এ অফিস কাছারি খুলে যাওয়ায় ট্রেনের অভাবে অফিসে যেতে সমস্যায় পড়তে হয় সরকারি কর্মচারীদের। ফলে, লোকাল ট্রেনকে জরুরি পরিষেবার আওতায় এনে ট্রেন যাত্রা শুরু করল পশ্চিম রেল। সোমবার থেকেই এই ট্রেন যাত্রা শুরু হচ্ছে মুম্বাইয়ে। তবে পশ্চিম রেলের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরই এই ট্রেনে সফরের অনুমতি মিলবে।

রেলের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, সাধারণ যাত্রীদের জন্য এখনই খুলছে ট্রেনের দরজা। ফলে জরুরি পরিষেবার সঙ্গে জড়িত ব্যক্তি ছাড়া লোকাল ট্রেনে সফর করার অনুমতি পাবেন না অন্যরা। রেলমন্ত্রকের তরফে এক ট্যুইটে জানানো হয়েছে, ‘কেবলমাত্র রাজ্য সরকারের কর্মচারীদের জন্য সোমবার ১৫ জুন থেকে লোকাল ট্রেনের পরিষেবা চালু করছে পশ্চিম রেল। ২০২০ প্রটোকল ও এসওপি অনুসারে মুম্বাই শহর ও শহরতলি এলাকায় ট্রেন পরিষেবা পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

রেল সূত্রে জানা গেছে, সকাল ৫ টা থেকে ১৫ মিনিট অন্তর চলাচল করবে লোকাল ট্রেন। রাত্রি ১১ টা পর্যন্ত নিয়মিত জারি থাকবে এই পরিষেবা। যাদের মান্থলি টিকিট রয়েছে তারা সফরের অনুমতি পাবেন। মেয়াদ উত্তীর্ণ টিকিট দিয়েও করা যাবে যাত্রা। অন্যরা পরিচয়পত্র দেখিয়ে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026