বিনোদন

নিছকই আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন, কোন তথ্য বেরিয়ে এলো সুশান্তের পোস্টমর্টেম রিপোর্টে?

কৌশিক পোল্ল্যে: বলিউড জগতের অন্যতম নক্ষত্র পতন ঘটলো অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মধ্য দিয়ে। এমন আকস্মিক ঘটনার অনুমান বোধহয় কেউই করতে পারেননি। সারাক্ষণ হাসিখুশি থাকতেই দেখা যেত এই অভিনেতাকে, কিন্তু ওই হাসি মুখের আড়ালেই ছিল একরাশ চাপা কষ্ট। মানসিক অবসাদের কালোছায়া অভিনেতার জীবনে ঘনিয়ে নেমে এসে কেড়ে নিয়ে গেল একটি স্বতঃস্ফূর্ত প্রাণ।

তার মৃত্যু ঘিরে নানান রহস্য ইতিমধ্যেই দানা বাঁধতে শুরু করেছে। কেন এই মৃত্যু সেই তদন্তে ক্রমাগত কাজ করে চলেছে মুম্বাই পুলিশ। অভিনেতার পরিবারের দাবি এটি কোনো আত্মহত্যার ঘটনা নয় বরং একটি পরিকল্পিত খুন। গতকালই অভিনেতার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পোস্টমর্টেম রিপোর্টে জানা গেল ভিন্ন তথ্য। আত্মহত্যাতেই প্রাণ গিয়েছে অভিনেতার, জানালেন ডক্টর আর এন কুপার। তবে অভিনেতার শরীরে কোন বিষ বা ড্রাগ ছিল কিনা সেটি জে জে হাসপাতলে পরীক্ষা করা হবে।

মৃত্যুর আসল কারণ জানতেই চুলচেরা তদন্তে নেমেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ, এই মর্মে অভিনেতার বান্দ্রার আবাসনটিও তারা ভালোভাবে লক্ষ্য করছেন নতুন কোনো তথ্যের সন্ধানে। সুশান্তের বাড়ির পরিচারিকারা জানান, রবিবার সকালে জুস নিয়ে নিজের রুমে ঢুকে যান অভিনেতা এরপর আর তাকে বেরোতে দেখা যায়নি। দুপুরের দিকে মৃতদেহটি সিলিং থেকে ঝুলতে দেখে ওই পরিচারিকাই পুলিশে খবর দেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026