বেড়েই চলেছে করোনার থাবা, দেশে একদিনে মৃত ৩২৫ জন
দেশে লাফিয়ে বাড়ছে সংক্রমণের হার। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ১১ হাজার ছাড়িয়েছে। আর মৃত্যু হয়েছে ৩২৫ জনের। এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা হল ৯ হাজার ৫২০ জনের। আর আক্রান্ত হয়েছেন মোট ৩ লক্ষ ৩২ হাজার ৪২৪ জন।
তবে আশার কথা এই যে দেশে সুস্থতার হার ও বজায় রয়েছে। গত একদিনে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৪১৯ জন। ফলে এই নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ৬৯ হাজার ৭৯৮ জন। এদিকে মহারাষ্ট্র সেই প্রথম থেকেই আক্রান্ত ও মৃতের নিরিখে শীর্ষে ছিল। এখনও আছে। মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৭ হাজার ৯৫৮ জন। আর মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৫০ জনের।
এরপরেই রয়েছে তামিলনাড়ু। মোট আক্রান্ত ৪৪ হাজার ৬৬১ জন। আর রাজধানী শহর দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ১৮২ জন। প্রায় সব রাজ্যতেই আক্রান্তের সংখ্যা বাড়ছে। বাংলাতেও বাড়ছে সংক্রমণ। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী বাংলাতে মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৮৭ জন। মৃতের সংখ্যা ৪৭৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৬০ জন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…