অফবিট

বাবাকে চাষের কাজে সাহায্য করে এই কন্যা আজ I.A.S অফিসার

শ্রেয়া চ্যাটার্জি- সমস্ত প্রতিকূলতাকে জয় করে সরকারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আই.এ.এস অফিসার হলেন এক কন্যা। কেরলের এক কৃষকের মেয়ে তিনি। অর্থনৈতিকভাবে পরিবারটি মোটেই সচ্ছল নয়। মেয়েকে এত দূর পড়াশোনা করানোর মতন অর্থ এই কৃষকের ছিল না। দ্বিতীয়বারের চেষ্টায় ইউ.পি.এস.সি সার্ভিস পরীক্ষা চূড়ান্ত সফলতা অর্জন করেন এই চাষীর কন্যা। ৬৫ তম স্থান করে চাকরির পরীক্ষায় সফল হন। মনের জোর থাকলে অর্থনৈতিক সংকট কোনো ভাবেই ইচ্ছা পূরণে বাঁধা দিতে পারেনা, তার প্রকৃষ্ট উদাহরণ এ কন্যাটি।

অনেকবারই দারিদ্রতা বাঁধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কোনো কিছুই আটকে রাখতে পারেনি এই দরিদ্র চাষির কন্যা এনিস কানমনি জয় কে। প্রথম বার এম.বি.বি.এস পরীক্ষায় তিনি সফল হতে পারেননি। তারপর বি.এস.সি তে স্নাতক ডিগ্রি লাভ করেন তারপরে নার্সিং কোর্সে ভর্তি হন। নার্সিং ট্রেনিং নিয়ে একজন সফল নার্স হন। কিন্তু নার্সিং এর চাকরিতে তিনি সন্তুষ্ট হতে পারছিলেন না। ট্রেনে যাতায়াতের সময় দুই ব্যক্তির কথোপকথনে তিনি ইউ.পি.এস.সি সিভিল সার্ভিস পরীক্ষা সম্পর্কে জানেন। তারপরেই চলতে থাকে কঠোর পরিশ্রম।

তার বাবা গ্রামে বসবাসকারী একজন দরিদ্র কৃষক, দিন মজুরের কাজ করেন কৃষি জমিতে । সবমিলিয়ে বড্ড অভাবের সংসার তাদের। ছোটবেলা থেকেই অর্থকষ্টের মধ্যে দিয়েই তিনি মানুষ হয়েছেন। বই কেনার সামর্থ্য তার ছিল না। সংবাদপত্র দেখেই পড়াশোনা চলতে থাকে। তারপরে আসে চূড়ান্ত সাফল্য। কন্যা সন্তান বলে যে সমাজ তাকে কোনো দিন ভালো চোখে দেখেনি, অবহেলা বঞ্চনার শিকার হয়েছে সে, আজ মনের জোরে, পরিশ্রমের জোরে জয় হয়েছে তার। চাষীর সেই ভাঙ্গা ঘরে আজ আই. এ.এস অফিসার। কঠোর পরিশ্রম, একাগ্রতা আর শৃঙ্খলা পরায়নতাই সাফল্যের একমাত্র চাবিকাঠি।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: offbeat

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026