বিনোদন

ঘোড়ায় চেপে এলো বর, চুপিসারে বিয়ে সারলেন জনপ্রিয় অভিনেত্রী

টেলিটাউনে এই মুহূর্তে চলছে বিয়ের মরসুম। কোনো এক অজ্ঞাত কারণে এই বছরের মধ্যেই সমস্ত অবিবাহিত টেলিতারকারা বাঁধা পড়ছেন সাত পাকে।  ব্যতিক্রম হলেন না এমিলা সাধুখাঁ(Emila sadhukhan)ও।  সম্প্রতি এমিলা বিয়ে করলেন তাঁর দীর্ঘদিনের প্রেমিক  অমিত বার্ণওয়াল(Amit varnwal)-কে।  অবাঙালি ছেলে অমিতের সঙ্গে 2020 তে বিয়ে হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়ে গিয়েছিল।  বিয়ের আচার বাঙালি মতে হলেও অমিত ঘোড়ায় চড়ে ‘বারাত’ নিয়ে এসেছিলেন।  ব্যান্ডপার্টি বাজিয়ে নাচতে নাচতে বরযাত্রীরা এসেছেন কনের বাড়ি। এরপর বাঙালি মতে পালাবদল ও সিঁদুর দান হয়েছে।

এমিলার পরনে ছিল সবুজ-লাল রঙের কম্বিনেশনের বেনারসী শাড়ি ও ভারী গয়না। কিন্তু অবাঙালি বিয়ের রীতি অনুযায়ী,  অমিতের পরনে ছিল অফ হোয়াইট রঙের শেরওয়ানি ও মাথায় মেরুন রঙের পাগড়ি।   এমিলা ও অমিতের বিয়েতে নিমন্ত্রিত ছিলেন এমিলার বন্ধু ও সহশিল্পী অর্কজ্যোতি পাল চৌধুরী (Arkajyoti paul Chowdhury), পায়েল দত্ত (payal Dutta), রূপসা (Rupsa)। এমিলার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।  নেটিজেনরা শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে।

জি বাংলার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘রাধা’র নামভূমিকায় অভিনয় করেছিলেন এমিলা।  গ্রামের সাদাসিধে এবং কিঞ্চিত মোটা মেয়ে রাধার বিয়ে হয়েছিল একজন নামী  ডিজাইনারের বাড়িতে।  রাধার চরিত্রের রসিক দিকের উপর নির্ভর করে আবর্তিত হয়েছিল সিরিয়ালের কাহিনী।  রাধার চরিত্রে রীতিমত জনপ্রিয় হয়েছিলেন এমিলা।  এই চরিত্রে অভিনয় করার জন্য তাঁকে অনেকটা ওজন বাড়াতে হলেও পরবর্তীকালে  কড়া ডায়েট ও ওয়ার্কআউট করে শেপে ফিরে এসেছেন এমিলা। এছাড়া ‘কে আপন কে পর’, ‘মুখোশের আড়ালে’-তেও অভিনয় করেছেন এমিলা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026