কলকাতা: আবহাওয়া দফতরের (Weather Office) পূর্বাভাস অনুযায়ী শনিবারের (Saturday) মতো রবিবারও (Sunday) প্রায় একই জায়গায় রইল শহর কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকার তাপমাত্রা। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার যা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ০.৫ ডিগ্রি সেলসিয়াস নেমেছে সর্বনিম্ন তাপমাত্রার গ্রাফ। পাশপাশি রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। পাশাপাশি বেশ কিছু জায়গায় সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তা কেটে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
শনিবারই আবহাওয়া দফতর জানিয়েছিল সোমবার পর্যন্ত মোটামুটি একই জায়গায় থাকবে দিনের সর্বনিম্ন তাপমাত্রা। মঙ্গলবার থেকে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও উত্তরবঙ্গে মালদা, দুই দিনাজপুর, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলায় ভারি কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
প্রসঙ্গত, এবার গোটা শীতকালেই তাপমাত্রার যথেষ্ট উত্থান-পতন চোখে পড়েছে। জানুয়ারির প্রথম দিকে ২ থেকে ৩ দিন হাড় কনকনে শীতের অনুভূতি থাকলেও তারপরেই থেকেই ঊর্ধ্বমুখী হতে থাকে তাপমাত্রা। একটা সময় দিনের সর্বনিম্ন তাপামাত্রা প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যায়। যার জেরে কপালে রীতিমতো দুশ্চিন্তার ভাঁজ দেখা দেয় শীত প্রেমিদের। কিন্তু ঠিক সেই সময়েই কামব্যাক করে শীত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…