দেশে চলছে দ্বিতীয় দফার লক ডাউন। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৩রা মে পর্যন্ত লক ডাউনকে দীর্ঘায়িত করেছেন। আর তার ফলেই সমস্যায় পড়েছে বিভিন্ন বিমান সংস্থাগুলি। সমস্ত বিমান পরিষেবা বন্ধ থাকায় আপাতত কর্মহীন বিমান সংস্থাগুলি। তার ফলে গো-এয়ার বিমান সংস্থার তরফে কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে লক ডাউনের শেষ দিন পর্যন্ত তারা কর্মবিরতি পাবেন কিন্তু তাঁদের বেতন দেওয়া হবে না।
প্রশ্ন উঠেছে, বেতন না দিলে কর্মীদের কি হবে! এছাড়া এয়ার লাইনসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ৩রা মে পর্যন্ত লিভ উইদাউট পে হবে। গত মার্চে এয়ার লাইনস সংস্থা রোটেশনাল ভিত্তিতে বেতন বন্ধের নির্দেশ দেয়। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আগামী ৪ঠা মে-এর পর কিছু নির্দিষ্ট বিমান চলবে।
আগামী ১লা জুন এয়ার ইন্ডিয়া আন্তজার্তিক বিমান পরিষেবা সচল করতে চায় তবে ভবিষ্যতের পরিস্থিতি মূল্যায়ন করেই নেওয়া হবে সিদ্ধান্ত। সূত্র জানাচ্ছে, মে মাসের ৩ তারিখ পর্যন্ত দেশীয় উড়ানের বুকিং নিলেও ৩১শে মে পর্যন্ত কোনো আন্তর্জাতিক উড়ানের বুকিং করা যাবে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…