নিউজ

রাজ্যে শুরু ব়্যাপিড টেস্ট, ১৪ টি হাসপাতালে হবে এই পরীক্ষা

কিছুদিন আগে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছিলেন সংক্রমণ মোকাবিলায় বেশি করে প্রয়োজন নমুনা পরীক্ষার। এবার সেই পথেই হাঁটছে রাজ্য সরকার। গোটা রাজ্যে বেশ বড়ো সংখ্যায় র‌্যাপিড অ্যান্টিবডি টেস্ট করতে উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ভবন। একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয় আইসিএমআর-এর নির্দেশ অনুযায়ী ১৪টি হাসপাতালে এই ব়্যাপিড টেস্ট শুরু হবে।

যেগুলি হলো – কোচবিহার মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, রায়গঞ্জ মেডিক্যাল কলেজ, মালদা মেডিক্যাল কলেজ, রামপুরহাট মেডিক্যাল কলেজ, বর্ধমান মেডিক্যাল কলেজ, দেবেন মাহাতো পুরুলিয়া মেডিক্যাল কলেজ, বাঁকুড়া মেডিক্যাল কলেজ, মেদিনীপুর মেডিক্যাল কলেজ, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও এসএসকেএম হাসপাতাল।

সেই অনুযায়ী আজ থেকে উত্তর কলকাতার বেলগাছিয়া বস্তি এলাকা থেকেই এই র‌্যাপিড অ্যান্টিবডি টেস্ট শুরু হয়েছে। সকালে এসএসকেএম হাসপাতালের তরফ থেকে একদল চিকিৎসক নমুনা সংগ্রহ করেন। জানা গেছে বেলগাছিয়া দিয়ে শুরু করে ধীরে ধীরে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলির বাসিন্দাদের র‌্যাপিড টেস্ট করা হবে। তবে অযথা ভয় এবং আতঙ্ক যাতে না ছড়ায় সেই কারণে টেস্ট করা হলেও এখনই প্রকাশ করা হবে না রিপোর্ট।

এই টেস্টের বিষয়ে আইসিএমআর-এর তরফ থেকে জানানো হয়েছে, এই অ্যান্টিবডি টেস্ট হলো একটি নির্দিষ্ট এলাকায় সংক্রমণের পরিমাণ নির্ণয়। আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব জানান, “কারও শরীরে যদি উপসর্গ দেখা দেয় তবে তার সাত দিন পরে চিকিৎসকের নজরদারিতে অ্যান্টিবডি টেস্ট করতে হবে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026