প্রতিদিন আমরা কোনো না কোনো একটা ওষুধ খেয়েই থাকি। আজকালকার দিনে ওষুধ রোগ প্রতিরোধের ক্ষেত্রে অনেক বড়ো ভূমিকা গ্রহণ করে। এমনিতেই বাড়িতে একাধিক ধরনের ওষুধ মজুদ করা থাকে। আর যদি কোনোভাবে কেউ অসুস্থ হন, তাহলে তো আর কথাই নেই। ওষুধ বিনা দুনিয়াটাই অচল। তবে, এই ওষুধের মধ্যেই রয়েছে একটা আশ্চর্যের বিষয়। যা জানতে পারলে, আপনিও হয়ে যাবেন অবাক।
অনেক সময় লক্ষ্য করা হয়, কোনো একটি ওষুধের পাতায় একটি জায়গা খালি রয়েছে। সেখানে না কোনো ওষুধ রয়েছে আর না বিশেষ সেই জায়গার কোনো কাজ আছে। কিন্তু তবুও থেকেই যায় এই ফাঁকা জায়গাটা। কিন্তু কেনো? জানেন কি ওষুধের পাতায় ওই জায়গাটা খালি কেনো রাখা হয়? অনেকেই হয়তো এই প্রশ্নের উত্তর জানেন, কিন্তু অনেকেই এমন আছেন, যারা এই প্রশ্নের সঠিক উত্তর জানেন না। চলুন সেই নিয়েই আজকে হবে আলোচনা, কেনো ওষুধের পাতায় থাকে এই ফাঁকা জায়গা।
লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন, যত বেশি দামী ওষুধ, তত বেশি ফাঁকা জায়গা রয়েছে পাতায়। অনেক সময় এমনও হয় পুরো পাতাতে শুধু একটাই ওষুধ রয়েছে। বাকি পুরোটাই ফাঁকা জায়গা। তবে, এটার জন্য একটা কারণ কিন্তু আছে। শুধুমাত্র পাতা দেখতে সুন্দর হবে বলে ওষুধের কোম্পানি এই নতুন নতুন পাতার ধরন তৈরি করে, এরকমটা না। বিশ্বে কিন্তু একপ্রান্ত থেকে আরেক প্রান্তে জীবনদায়ী ওষুধ পাঠানো হয়ে থাকে। সেই ওষুধ নানাভাবে বিশ্বের নানা জায়গায় যায়। এর জন্য জলপথ, আকাশপথে সেই ওষুধ পৌঁছায় নির্দিষ্ট জায়গায়। এমনভাবেই এই ডিজাইন করা হয় যাতে কোনোভাবেই ওষুধ ভেঙে বা নষ্ট না হয়ে যায়।
সেই কারণেই, যত বেশি ফাঁকা জায়গা থাকে, তত সুবিধা হয় ওষুধ পাঠাতে। পাতার উপরে যদি কোনোভাবে চাপ পড়ে তাহলে ওষুধের উপরে কোনো চাপ পড়ে না, ওই বিশেষ জায়গাগুলোতে বেশি চাপ পড়ে। যদি ওষুধের উপরে চাপ পড়তো, তাহলে চাপে ওষুধ নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকতো। আবার অনেক সময়ে কিছু কিছু ওষুধের ক্ষেত্রে বিক্রেতারা ওষুধ পাতা কেটে বিক্রি করে থাকেন। সেই কারণেও কিছু জায়গা ফাঁকা রেখে দেওয়া হয়, যাতে ওষুধ কাটতে সমস্যা না হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…