জীবনযাপন

Janhvi Kapoor: জাহ্নবী কাপুরের মতো ১ চামচ ঘি খেয়ে শুরু করুন দিন, পাবেন অনেক উপকার

জাহ্নবী কাপুর নামটা অপরিচিত নয় বর্তমান প্রজন্মের কাছে। শ্রীদেবী কন্যা হিসেবে ছোট থেকেই পরিচিত সে। বনি কাপুর ও শ্রীদেবীর দৌলতে জাহ্নবী কাপুর ও তার বোন খুশি কাপুর যে ছোট থেকেই সেলেব কিড হিসেবে বড় হয়েছেন, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তরুণ অভিনেত্রী জাহ্নবী কাপুর। প্রায়ই বিটাউনে তাকে নিয়ে চর্চা চলে। কোন না কোন কারণে চর্চায় থাকতে দেখা যায় তাকে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের রূপের রহস্য ফাঁস করেছেন অভিনেত্রী নিজেই। আপাতত সেই নিয়েই চর্চায় তিনি।

খুব সম্প্রতি পিঙ্ক ভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, তার সুন্দর রূপের রহস্য এক চামচ কাঁচা ঘি, তাও আবার খালি পেটে। ঘি খাওয়ার পরই তিনি অল্পকিছু খাবার গ্রহণ করেন। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি এটিও যে তার ফিটনেসর ও সৌন্দর্যের চাবিকাঠি, সেকথা স্পষ্ট ভাষাতেই জানিয়েছেন তিনি।

তবে বেশিরভাগের কাছেই ঘি মানে ওজন বৃদ্ধি হওয়া। তবে সেকথা যে পুরোপুরি সত্য নয়, তা পুষ্টিবিদ ভক্তি অরোরা কাপুর নিজেই জানিয়েছেন। খালি পেটে ঘি খাওয়ার ৬টি উপকারিতার কথাও বলেছেন তিনি।

উপকারিতা-

১) এটি ত্বকের সু-স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।
২) খালি পেটে এক চামচ কাঁচা ঘি পাচনতন্ত্রকে পরিষ্কার রাখে। কারণ এটি ডিটক্সিংয়ের ক্ষমতা রাখে।
৩) এটি খিদের পরিমাণ কমায়। দীর্ঘসময় পেট ভর্তি রাখতে সহায়তা করে।
৪) এটি স্ট্যামিনা বাড়ানোর পাশাপাশি হাড়ের শক্তিও বৃদ্ধি করে।
৫) এটি অন্ত্রের এনজাইমের নিঃসরণ বৃদ্ধি করে থাকে, যা হজম শক্তিকে নিয়ন্ত্রণে রাখে।
৬) খালি পেটে এক চামচ কাঁচা ঘি মস্তিষ্কের বিকাশেও সহায়তা করে থাকে।

খালি পেটে এক চামচ কাঁচা ঘি খাওয়ার উপকারিতা সম্পর্কে জানাতে গিয়ে ভক্তি আরোরা কাপুর আরো জানিয়েছেন, এটি অন্ত্রের শোষণ ক্ষমতাকে উন্নত করার পাশাপাশি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সিস্টেমের অ্যাসিডিক পিএইচকে হ্রাস করতে সহায়তা করে। গরুর ঘি অ্যান্টি-অক্সিডেন্টের প্রাকৃতিক উৎস। এটি অক্সিডেশন প্রক্রিয়াকে ধীরে করে দেওয়ার পাশাপাশি ফ্রি র‍্যাডিক্যালের সাথেও লড়াই করে। খালি পেটে কাঁচা ঘি নতুন কোষের জন্ম দেয়। ওজন কমাতেও সহায়ক এটি।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026