নিউজ

Newtown flat: নিউটাউনে মিলছে মাত্র ৯৯৯ টাকায় ফ্ল্যাট, চাকরিজীবিদের জন্য রয়েছে দারুন সুযোগ

এবারে যারা শহর ও শহরতলীতে কাজের সুত্রে থাকেন তাদের জন্য নতুন স্কিম নিয়ে এলো HIDCO। কলকাতার একাধিক আইটি পার্ক এলাকায় অনেক জায়গা থেকেই কাজ করতে আসেন লোকে। সেই কর্মরতদের জন্যই নতুন স্কিম নিয়ে এসেছে HIDCO। সাধারণ বেসরকারি সমস্ত অফিসেই অনেক রকমের শিফট থাকে। অনেককেই অনিয়মিত শিফটে কাজ করতে হয়। সেই সময়ে তাদেরকে বাড়ি ফিরতে একাধিক সমস্যার মধ্যে পড়তে হয়। অনেক সময়েই এই এলাকায় রাত্রে গাড়ি পাওয়া যায়না। তাই অনেকেই সহজে বাড়ি যেতে পারেন না। তাই তাদের জন্যই এসেছে এই স্মার্ট কানেক্ট ফ্ল্যাট। এই ফ্ল্যাট এমন কোনো গ্রাহক কিনতে পারবেন, যিনি এই জায়গায় কাজের সূত্রে রয়েছেন অথবা কাজ পেয়েছেন। সহজেই ভাড়া নিয়ে এই ফ্ল্যাট ব্যবহার করতে পারবেন সকলেই।

HIDCO এই এলাকায় একাধিক ফ্ল্যাট তৈরি করছে। ৫৩ হাজার বর্গফুট এরিয়ায় ২ একর এলাকাজুড়ে এই ফ্ল্যাট কমপ্লেক্স তৈরি করা হচ্ছে। আর সবথেকে বড় ব্যাপার হলো এই ফ্ল্যাট সহজেই আপনি ভাড়া নিতে পারবেন। নিউটাউনের এই স্মার্ট কানেক্ট প্রজেক্টের মধ্যে দুটি হাউজিং ব্লক রয়েছে। এর মধ্যে একটি হলো কো-ওয়ার্কিং স্পেস। এই ব্লকে রয়েছে ৩৩০টি ওয়ার্ক স্টেশন। রয়েছে আরো কিছু, রয়েছে পার্কিং স্পেস। এই পার্কিং এরিয়ায় ১০০টি গাড়ি পার্ক করা যাবে।

৩,০০০ বর্গফুটের এই কো ওয়র্কিং স্পেসে আপনারা পাবেন ব্যাঙ্কোয়েট হল। এখানে মিটিং, কনফারেন্স আয়োজন করা যাবে। এছাড়াও একটি ৬,০০০ স্কোয়ার ফিটের একটি ওপেন হল এরিয়া রয়েছে। এছাড়াও আছে শীততাপ নিয়ন্ত্রিত মাল্টি জিম, ওয়েলেনস সেন্টার, ইনডোর গেম রুম, লাইব্রেরী, ৫২ আসনের একটি ক্যাফেটেরিয়া এবং আরো অনেক কিছুই। ২৪ ঘন্টার জন্য লন্ড্রি পরিষেবা পাওয়া যাবে।

দুপুর ১২ টা থেকে পরের দিন সকাল ১১ টা পর্যন্ত এই ফ্ল্যাট ভাড়া নেওয়া যাবে। প্রতিদিন আপনার ৯৯৯ টাকা খরচ পড়বে। এই টাকার দিকে জিএসটি যোগ করলে তারপর যে টাকা দাঁড়াচ্ছে সেটা আপনাকে দিতে হচ্ছে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট মিলবে প্রতিটি ফ্ল্যাটের সঙ্গে। আর যদি একমাসের জন্য এই ফ্ল্যাট বুক করতে হয় তাহলে ১৪,৯৯৯ টাকা দিতে হবে। এর সাথে নেওয়া হবে GST চার্জ

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026