বিনোদন

এই বলি অভিনেত্রীর সাথে ঘনিষ্ঠ হতে চান ইমরান হাশমি, নাম শুনলে চমকে যাবেন

খুব শীঘ্রই শুরু হতে চলেছে ‘কফি উইথ কারাণ সিজন ৭’। কারাণ জোহার পরিচালিত এই বিতর্কিত টক শো দেখার জন্য রীতিমতো অপেক্ষায় থাকেন দর্শকমহল। বলিউড তারকাদের গোপন কথা জানার জন্যই মুখিয়ে থাকেন সকলে। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই সাধারণের। জানা গিয়েছে, ৭’ই জুলাই থেকে শুরু হতে চলেছে এই শো, যেখানে পরিচালক-সঞ্চালক কারাণ জোহারের প্রশ্নের জালে আবারো জড়াতে চলেছেন বলিউডের নামিদামি সুপারস্টারা।

আপাতত সামনে এসেছে সম্ভাব্য তারকাদের তালিকাও। যার শুরুতেই রয়েছেন বলিউডের অন্যতম চর্চিত জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। যারা নিজেদের সম্পর্কের পাশাপাশি বিয়ের অনুষ্ঠানকেও রেখেছিলেন গোপন বেড়াজালের ওপারে। এবার কারাণের প্রশ্নের জলে জড়াতে পারেন তারাও। এরপরেই রয়েছেন ইন্ডাস্ট্রির নব দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। যারা খুব শীঘ্রই নিজেদের সন্তানের অভিভাবক হতে চলেছেন। পাশাপাশি সেই তালিকায় রয়েছে জাতীয় ক্রাশ রশ্মিকা মন্দনা, অক্ষয় কুমারের মতো একাধিক তারকারাও। এই মুহূর্তে নিজেদের ব্রেকআপ স্টোরি নিয়ে চর্চায় রয়েছেন কিয়ারা আডবানী ও সিদ্ধার্থ মালহোত্রা। যদি এই শোয়ের কোন এক এপিসোডে কারাণ এই দুই তারকাকে হাজির করতে পারেন, তাহলে শোয়ের টিআরপি যে কোথায় যেতে চলেছে! তা ধারণার বাইরে।

পাশাপাশি দর্শকমহলের অধিকাংশের অনুরোধ যাতে কোন একটি এপিসোডে দুই খান অর্থাৎ সালমান খান ও শাহরুখ খানকে একসাথে হাজির করা হয়। এই প্রসঙ্গে পরিচালক-সঞ্চালক জানিয়েছেন, এই দুই তারকাকে একসাথে হাজির করার ইচ্ছা রয়েছে তারও, তবে দুই সুপারস্টারকে একসাথে হাজির করার সাধ্য অনেকসময় তারও থাকে না। কার সঙ্গে কে থাকলে দর্শকদের ভালো লাগবে? কার বিরুদ্ধে কে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে উপভোগ করবেন দর্শকরা? এমন ধরনের অনেক কথা মাথায় রেখেই শো এগিয়ে নিয়ে যেতে হয় তাকে।

তবে সম্প্রতি সিজন ৪’এর ইমরান হাশমির একটি মন্তব্যকে কেন্দ্র করেই আপাতত অভিনেতার পাশাপাশি চর্চার আলোয় ‘কফি উইথ কারাণ’। এই শোয়ের সিজন ৪’এর কোন এক এপিসোডে মহেশ ভাটের সাথে উপস্থিত ছিলেন অভিনেতা। সেখানেই কারাণ জোহরের প্রশ্নের জবাবে যা উত্তর দিয়েছিলেন ইমরান হাশমি, তা শুনে চোখ কপালে উঠেছিল মহেশ ভাটের পাশাপাশি এই শোয়ের দর্শকদেরও। বলিউডের কোন অভিনেত্রীর সাথে তিনি অনস্ক্রিন রোমান্স করতে চান? সঞ্চালক এমন প্রশ্ন করার সাথে সাথেই ইমরান হাশমি দীপিকা পাডুকোনের নাম নিয়েছিলেন, যা সত্যিই ঐ মুহূর্তে চমকে দিয়েছিল সকলকে। উল্লেখ্য, এই শোয়ে তারকাদের থেকে অনেক বিতর্কিত কথা প্রকাশ্যে উঠে আসে, যা বিতর্কের সৃষ্টি করলেও এই শোয়ের গুরুত্ব ধরে রাখে দর্শকদের মাঝে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026